Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ২৮০ দিন পর কোচের সান্নিধ্যে ফুটবলাররা
খেলাধুলা ফুটবল

২৮০ দিন পর কোচের সান্নিধ্যে ফুটবলাররা

By Shamim Rezaনভেম্বর 1, 20202 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে প্রথমবারের মতো হেড কোচ জেমি ডের অধীনে অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বল্প সময়ে ফুটবলারদের ফিটনেস ও কৌশল নিয়ে কাজ করার কথা জানালেন কোচ। জেমি ডের সঙ্গে প্রথমবারের মতো দলে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লিভেলি। ইনজুরি আক্রান্ত মাসুক মিয়া জনি ও মতিন মিয়া ছাড়া দলে সবাই ফেরায় স্বস্তি ফুটবলারদের মাঝে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় ২৮০ দিন পর জেমি ডে। নেপাল ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো হেড কোচ। গুরুশিষ্যদের একান্ত আলাপন। সবাই ঘরে ফেরায় বঙ্গবন্ধু স্টেডিয়াম যেন একটা সুখী পরিবার।

ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে ক্যাম্প শুরু করা জামাল ভুঁইয়ারা এদিন প্রথমবারের মতো বল পায়ে অনুশীলন করে কোচ জেমি ডের অধীনে। শিষ্যদের বাড়তি মেদ ঝরাতে কয়েক রাউন্ড রানিং চলল দল বেঁধে।

জেমি ডের সঙ্গে এদিন প্রথম বারের মতো দলে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লিভেলি। রানা, জিকো, শহিদুল ইসলামদের নিয়ে ঘণ্টা খানেক কাজ করলেন। দিয়েছেন নতুন টোটকা। সবার অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরও অধিনায়ক জামাল ভুঁইয়ার এমন প্রাকটিস নজর কাড়ে। দুই কোচ ফেরায় স্বস্তি লাল সবুজ শিবিরে।

করোনাকালে হোয়াটসঅ্যাপ কিংবা জুমে ফুটবলারদের পারফরমেন্স পরখ করা জেমি এত দিন পর ফুটবলারদের দেখে খুশি। তবে দীর্ঘ বিরতিতে ফিটনেস ও টেকনিকের ঘাটতিগুলো উন্নতি করার লক্ষ্য কোচের।

কোচ জেমি ডে বলেন, এত দিন পর ছেলেদের মাঝে ফিরতে পারায় ভালো লাগছে। নেপাল ম্যাচের জন্য আমরা আর দুই সপ্তাহ সময়ও পাব না। বেশি পরিশ্রম করলে ফুটবলারদের ইনজুরির শঙ্কা থাকে। আমি আগামী ৪-৫ দিন কিছু বিষয় নিয়ে কাজ করব। প্রতিটা ফুটবলারের সঙ্গে আলাদাভাবে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলব। যেটা নেপাল ম্যাচে ফুটবলারদের কাজে লাগবে।

বাংলাদেশের সঙ্গে ম্যাচে খেলতে ৫ নভেম্বর দেশে আসবে নেপাল জাতীয় ফুটবল দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
Latest News
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa