Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ৩ বছরের প্রকল্পে আড়াই বছরে একটির কাজও শেষ হয়নি
জাতীয়

৩ বছরের প্রকল্পে আড়াই বছরে একটির কাজও শেষ হয়নি

By Saumya Sarakarঅক্টোবর 30, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রেলের আধুনিকায়নের অংশ হিসেবে ব্রডগেজ লাইনের জন্য ৫০টি ও মিটারগেজ লাইনের জন্য আরও ৫০টি যাত্রীবাহী ক্যারেজ তথা বগি পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। এর মধ্যে প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে। কিন্তু ১০০ বগির কোনোটির পুনর্বাসনের কাজই শেষ হয়নি।

পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি (ব্রডগেজ) ও ৫০টি এমজি (মিটারগেজ) যাত্রীবাহী ক্যারেজ পুর্নবাসন’ প্রকল্প এমনই স্থবির হয়ে রয়েছে। প্রকল্প শুরুর প্রায় আড়াই বছর তথা তিন-চতুর্থাংশ মেয়াদ পেরিয়ে এর ভৌত অগ্রগতি মাত্র ৭ শতাংশ। আর্থিক অগ্রগতির দশা তো আরও বেহাল— মাত্র শূন্য দশমিক ১৯ শতাংশ! প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের মার্চের মধ্যে অন্তত ২০টি বগির কাজ শেষ করা সম্ভব হবে।

রেলপথ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, রেলের প্রকল্পটি ২০২২ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় এক হাজার ৩৮৪ কোটি ৪৬ লাখ ৯১ হাজার টাকা। রেলের বগি পুনর্বাসনের প্রকল্পটিতে রেলের অপারেটিং সিস্টেমসহ আরও নানা অঙ্গ যুক্ত রয়েছে।

গত ৩ অক্টোবর রেল ভবনের সম্মেলন কক্ষে প্রকল্পটির স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেল সচিব আবদুল বাকী। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান অপারেটিং সিস্টেমকে আপডেট করে ডিজিটাল মনিটরিং সিস্টেমে নিয়ে আসতে হবে। এই কাজটি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে করতে হবে। ব্যয় সাশ্রয়ের জন্য বৈদ্যুতিক বাতি সংযোজনের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রকল্পের কোন কোন আইটেমে ব্যয় কমানো সম্ভব, তা যাচাই করতে হবে।

পিএসসি সভায় এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, ঈদের আগে, অর্থাৎ আগামী বছরের মার্চের মধ্যে ২০টি কোচ পুনর্বাসন করা সম্ভব হবে। রেলওয়ের বিদ্যমান অপরেটিং সিস্টেমকে আপডেট করে ডিজিটাল মনিটরিং সিস্টেমের কাজটি বিআরএএসএসের মাধ্যমে চালুর জন্য রিরেক্টর ইনভেন্টরি কন্ট্রোল ও বিআরএএসএস প্রণয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রতিনিধি বলেন, ডিজিটাল মনিটরিং সিস্টেমে কিউআর কোড রাখা হচ্ছে নাকি কম্পিউটারে মালামালগুলো ইনপুটের মধ্যেই সীমাবদ্ধ আছে, তা জানা প্রয়োজন। কার্যক্রম বিভাগের প্রতিনিধি বিদ্যমান মনিটরিং সিস্টেম থাকা সত্ত্বেও ডিজিটাল মনিটরিং সিস্টেম থাকা প্রয়োজন আছে কি না, সে বিষয়টি স্পষ্ট করার জন্য বলেন।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সভায় বলেন, ডিজিটাল মনিটরিং সিস্টেমটি সিংগেল সোর্সেস সিলেকশনের মাধ্যমে করার বিষয়টি ডিপিপিতে উল্লেখ নেই। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের অনুমোদন লাগবে।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, সিংগেল সোর্স সিলেকশনের মাধ্যমে ডিজিটাল মনিটরিং সিস্টেম করতে গেলে এখানে আইনি জটিলতা, টেন্ডার ভেরিয়েশনসহ বিভিন্ন পর্যায়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। রেলপথের যুগ্ম সচিব (পরিকল্পনা) বলেন, ডিজিটাল মনিটরিং সিস্টেমটি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে করা সমীচীন হবে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) বলেন, বাংলাদেশ রেলওয়ের বর্তমানে যে আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করছে তা ৩৬৫ কিলোওয়াটের ওপরে। এগুলো বাতিল (অবসোলেট) হয়ে গেছে। ডিপিপিতে ৬৬ কেভিএ ক্ষমতাসম্পন্ন ডিজেল জেনারেটর কেনার সংস্থান রাখা সমীচীন হয়নি। ৬০ থেকে ৭০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ডিজেল জেনারেটর ক্রয়ের সংস্থান ডিপিপিতে রাখা হলে ঠিক হতো।

এ বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, ডিপিপিতে বগিগুলোতে সাধারণ বৈদ্যুতিক বাতি সংযোজনের সংস্থান রয়েছে। কিন্তু বর্তমানে কোচে অত্যাধুনিক এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন প্রয়োজন। সেটি করলে ব্যয় সাশ্রয় হবে।

প্রকল্প পরিচালক আরও বলেন, প্রকল্পে বগি পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহে ২৫টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছে। ১৭টি লটে সরবরাহকারীর সঙ্গে চুক্তি সই করা হয়েছে। আটটি লটের পুনঃদরপত্র আহবান করা হয়েছে। প্রকল্পের কোচ পুনর্বাসনের মাসভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছরে ৪০টি কোচ পুনর্বাসনের জন্য নির্ধারিত আছে।

বাংলাদেশে ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল ইমো

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa