Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৩ হাজার ফুট পতাকা বানিয়ে চারদিকে হইচই ফেলে দিলো আর্জেন্টিনার ভক্তরা
খেলাধুলা বিভাগীয় সংবাদ

৩ হাজার ফুট পতাকা বানিয়ে চারদিকে হইচই ফেলে দিলো আর্জেন্টিনার ভক্তরা

By Sibbir OsmanNovember 16, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। ইতিমধ্যে বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে বরাবরের মতো বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। তেমনি এক কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছে নান্দাইলের আর্জেন্টিনা ভক্তরা।

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বকাপ আসর ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজের পছন্দের সমর্থনকারী দলকে সমর্থন জানাতে তোড়জোড় শুরু করেছেন। কেউ নিজের বাড়ির আঙিনায়, গাছে, ছাদে পতাকা, ব্যানার ও ফেস্টুন করে টানিয়ে নিয়েছেন। নিজের পছন্দের দলের বড়সড় পতাকা বানাতে একধরনের প্রতিযোগিতা শুরু হয়।

এবারও ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনা দেখা দিয়েছে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায়। নান্দাইল চৌরাস্তা বাজার থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিশাল আকৃতির এক পতাকা টানানো হয়েছে। চৌরাস্তা অটো সংগঠনের উদ্যোগে আল-আমিন, আশিক ভূঁইয়া, এমদাদুল হক বাচন, হাফিজুল ইসলাম হাফিজ ও ফাহিম ভূঁইয়া এ পতাকা বানানোর কাজ করেছেন।
আর্জেন্টিনা
নান্দাইল রোড বাজারের টেইলার্স আব্দুল মতিনের দোকানে ছয় দিন লেগেছে বিশাল ৩ হাজার ফুট লম্বা পতাকা সেলাই করতে। লেগেছে ১ হাজার ৫০০ গজ কাপড়। সব মিলে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বিশাল পতাকাটি তৈরির পেছনে সার্বিক সহযোগিতা করেছেন নান্দাইল বাজারের ব্যবসায়ী মন্ডল অটো হাউজের মালিক ফরিদ উদ্দিন মন্ডল।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নান্দাইল-তাড়াইল সড়কের নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে পতাকা টানানো হয়েছে। বাঁশ এবং রাস্তার পাশে লাগানো গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিশাল আকৃতির পতাকা দেখে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ নিজের মোবাইল ফোনে তা ধারণ করে নিচ্ছে।

মো. রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘এত বড় পতাকা নান্দাইলে আমার জানামতে কেউ এখনোও টানায়নি। আমি গতকাল শুনেছি পতাকা টানানো হয়েছে, তাই দেখতে এলাম। ভালো লাগছে বিশাল বড় পতাকা দেখে।’

পতাকা সেলাইকাজের কারিগর আব্দুল মতিন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী মিলে পতাকা সেলাই করেছি। আমার জীবনে এমন বড় পতাকা কখনো সেলাই করা হয়নি ৷ আর্জেন্টিনা দলকে ভালোবাসি। তাই আগ্রহ নিয়ে পতাকা সেলাই করেছি। পারিশ্রমিক যতই দেয় তা নেব, এটার মধ্যে কোনো চাহিদা নেই।’

পতাকা বানানোর উদ্যোক্তাদের মধ্যে আশিক ভূঁইয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা বানাব।’

আশিক ভূঁইয়া আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে।’

শাকিব-বুবলি আর্জেন্টিনা, অপু বিশ্বাস করেন ব্রাজিল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩ আর্জেন্টিনার খেলাধুলা চারদিকে দিলো পতাকা ফুট ফেলে বানিয়ে বিভাগীয় ভক্তরা সংবাদ হইচই হাজার
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.