জুমবাংলা ডেস্ক : কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ব্যক্তির নাম মজনু মিয়া। ৩০ বছর বয়সী এ যুবক একজন সি’রিয়াল রেপি’স্ট বলে উল্লেখ করেছে র্যাব। র্যাব জানায়, বিভিন্ন সময় ভিক্ষুক ও প্র’তিবন্ধী নারীকে ধ’র্ষণ করেছে বলেও স্বীকার করেছে মজনু।
বুধবার (৮ জানুয়ারি) র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম এ তথ্য জানান।
র্যাব আরও জানায়, মজনু মিয়া মা’দকা’সক্ত। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তিনি ছিনতাইও করতেন।
মূলত কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে র্যাব অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। মজনু নোয়াখালীর স্থানীয় ভাষায় কথা বলেন। তার কয়েকটি দাঁত নেই। ধ’র্ষকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি। এসব বর্ণনার ওপর নির্ভর করে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে আটকের পর ওই ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে র্যাব।
এর আগে গত রোববার (৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষ’ণ করে অজ্ঞাত এক যুবক। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ৩০-৩৫ বছরের এক যুবককে আ’সামি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


