Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ৩১ বছর পর এমন লজ্জায় ডুবলো ভারত
খেলাধুলা ফুটবল

৩১ বছর পর এমন লজ্জায় ডুবলো ভারত

By Saiful Islamফেব্রুয়ারি 12, 20203 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশ। অথচ সাদা বলের ক্রিকেটের দৈর্ঘ্য বাড়তেই অন্যরকম নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির হতাশা দ‚রদিগন্তে মিলিয়ে দিয়ে ভারতকে ওয়ানডে সিরিজে করলো হোয়াইটওয়াশ। এতে ৩১ বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে ভারত। ১৯৮৯ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

গতকাল মাউন্ট মঙ্গানুইয়ের শেষ ওয়ানডেতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সফরকারীদের ৭ উইকেটে করা ২৯৬ রান ১৭ বল আগেই টপকে গেছে কেন উইলিয়ামসনরা। তাতে তিন ম্যাচের সবক’টি জিতে টি-টোয়েন্টির বদলা সেরেছে ওয়ানডে দিয়ে।

রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে আবারও ব্যর্থ ভারতের ওপেনিং জুটি। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৮ রানে হারায় মায়াঙ্ক আগারওয়ালকে (১)। অধিনায়ক বিরাট কোহলি আবারও ব্যর্থ। ৯ রানে থামেন তিনি হামিশ বেনেটের বলে কাইল জেমিসনের চমৎকার ক্যাচে। সফরকারীরা শুরুর ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল পৃথ্বী শ ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে। কিন্তু কলিন ডি গ্র্যান্ডহোমের দুর্দান্ত থ্রোতে ৪০ রানে রান আউট পৃথ্বী।

পরের সময়টা ভারতের। আইয়ার ও রাহুল মিলে এগিয়ে নেন দলের রান। চতুর্থ উইকেটে গড়েন ১০০ রানের জুটি। জেমি নিশামের শিকার হয়ে আইয়ার ৬২ রানে প্যাভিলিয়নে ফিরলেও রাহুল থামেননি। মনীশ পান্ডেকে নিয়ে দাঁড়িয়ে যান। পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন তারা ১০৭ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে রাহুল তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। বেনেটের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ১১৩ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ১১২ রানের ইনিংস। তার বিদায়ের পরপরই বেনেটের আঘাতে ৪২ রানে মনীশও আউট। রান তাই শেষ দিকে খুব বেশি বাড়েনি। শার্দ‚ল ঠাকুর করেন ৭। রবীন্দ্র জাদেজা ও নবদীপ সাইনি দুজনই অপরাজিত থাকেন ৮ রানে। ভারতকে ৩০০’র নিচে আটকে রাখার পথে সবচেয়ে বড় অবদান বেনেটের। ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার। একটি করে উইকেট নিয়েছেন জেমিসন ও নিশাম।

২৯৭ রানের লক্ষ্যে উড়ন্ত স‚চনা পায় কিউইরা। মার্টিন গাপটিলের ঝড়ে উদ্বোধনী জুটি থেকে আসে ১০৬ রান। ৪৬ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় গাপটিল খেলে যান ৬৬ রানের ঝড়ো ইনিংস। আরেক ওপেনার হেনরি নিকোলস খেলেন ইনিংস সর্বোচ্চ ৮০ রান। শুরুর ভিত কাজে লাগিয়ে উইলিয়ামসন বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। চোট কাটিয়ে মঙ্গানুইয়ের ম্যাচ দিয়েই ফিরেছিলেন কিউই অধিনায়ক। যদিও খুব বেশিদ‚র যেতে পারেননি, থামেন ২২ রানে।

আগের দুই ম্যাচের নায়ক রস টেইলর কিন্তু ব্যর্থ। রবীন্দ্র জাদেজার বলে ফিরতে হয় ১২ রানে। নিশাম ফেরেন ১৯ রানে। ২২০ রানে পঞ্চম উইকেট হারানো কিউইদের জিততে কোনও অসুবিধাই হয়নি টস ল্যাথামের সময়োপযোগী ব্যাটিং ও ডি গ্র্যান্ডহোমের তাণ্ডবে। জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। ডি গ্র্যান্ডহোম ২৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫৮ রানে। আর ল্যাথাম ৩৪ বলে ৩ বাউন্ডারিতে খেলেন হার না মানা ৩২ রানের ইনিংস। যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৪৭ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন শার্দ‚ল ও জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৫০ ওভারে ২৯৬/৭ (রাহুল ১১২, আইয়ার ৬২, মনিশ ৪২, পৃথ্বী ৪০; বেনেট ৪/৬৪)।
নিউজিল্যান্ড : ৪৭.১ ওভারে ৩০০/৫ (হেনরি নিকোলস ৮০, গাপটিল ৬৬, ডি গ্র্যান্ডহোম ৫৮*, ল্যাথাম ৩২*; চাহাল ৩/৪৭)।
ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের ওয়ানডে নিউজিল্যান্ড ৩-০ তে জয়ী।
ম্যাচসেরা : হেনরি নিকোলস।
সিরিজসেরা : রস টেইলর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

জুন 18, 2026
Latest News
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa