
আজ শনিবার ৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে মায়াঙ্ক আগরওয়াল ও নাইটওয়াচম্যান যশপ্রীত বুমরা। হাতে ছিল ৯ উইকেট। ব্যাটিংয়ের অপেক্ষায় ছিলেন বর্তমান সময়ে সেরা বিরাট কোহলি। তার সঙ্গে অপেক্ষায় চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যান। কিন্তু হায়, এক ঘণ্টার মতো সময়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের আঘাতে লণ্ডভণ্ড ভারত শিবির। ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়লেন কোহলিরা। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নিউজিল্যান্ডের রেকর্ডটা (২৬ রান) কোন রকম আড়াল করতে পারলেও, ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের ৪২ রানে অলআউটের রেকর্ডে উপরেই থাকবে আজকের স্কোরটা।
সবমিলিয়ে জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



