Advertisement
স্পোর্টস ডেস্ক: বয়স এখন ৩২। চলতি বছরের জুন মাস এলে ৩৩ এ পা দিবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। রেকর্ড ৬ বার ব্যলন ডি’অর জয়ী হবার পর বার্সেলোনার এই তারকা মেসি নিজেও বলেছিলেন, ফুটবল থেকে অবসর নেওয়ার সময় এগিয়ে আসছে।

মেসি নিজের অবসর নিয়ে ভাবনায় থাকলেও বার্সার সাবেক স্প্যানিশ লিজেন্ড কার্লোস পুয়োল মনে করেন, আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন আর্জেন্টাইন খুদে জাদুকর। নির্দিষ্ট করে বললে সেটা কত বছর? সেক্ষেত্রে পুয়োল বলেন, মেসির বয়স এখন ৩২। মেসির মতো খেলোয়াড় যে নিজের দেখভাল করতে পারে, সে ৩৮ বছর পর্যন্তও খেলতে পারবে।

মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে এখন থেকেই। কিন্তু আলোচনা চললেও থেমে নেই বার্সার প্রাণভোমরা মেসি। চলতি মৌসুমে লা লিগায় ১৯ ম্যাচে ১৪টি গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি।

অন্যদিকে আর্জেন্টাইন এই তারকার চির প্রতিদ্বন্দ্বী ধরা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তার বয়স আরও এখন ৩৫। অথচ এই সময়েও অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছেন জুভেন্টাস তারকা। ফুটবলে একই ছন্দ মেসির বেলাতেও দেখছেন পুয়োল। মার্কায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা কেন মেসিহীন বার্সাকে নিয়ে কথা বলতে চাইছি? যেখানে সে এখনও খেলে চলেছে। আমাদের ওকে নিয়েই যতগুলো সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।

এদিকে ৬বার ব্যালন ডি’অর জেতার পর মেসি নিজের ক্যারিয়ার নিয়ে খোলাখুলি বলেছিলেন, আমার বয়স কত, তা নিয়ে আমি বেশ সচেতন। তবে এই মুহূর্তগুলো উপভোগ করছি। কারণ আমি জানি যে অবসর এগিয়ে আসছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.