জুমবাংলা ডেস্ক : ৩৮তম বিসিএস থেকে নন ক্যাডারে (দ্বিতীয় শ্রেণী) নিয়োগের জন্য আরও ১ হাজার ১৩৯ জনকে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৩০ জুন) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী ক্যাডার এবং নন-ক্যাডার প্রথম শ্রেণী (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য সামিয়কভাবে সুপরিশ করা হয়েছে।
এর আগে প্রথম দফায় ৫৪১ জন ও দ্বিতীয় দফায় ৭ শতাধিক নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।
উল্লেখ্য, ৩৮ তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ছয় হাজার ১৭৩ জন। এদের মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার ৩২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


