Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৪ ধাপ পেরিয়ে এনআইডি পায় রোহিঙ্গারা
জাতীয়

৪ ধাপ পেরিয়ে এনআইডি পায় রোহিঙ্গারা

By iNews DeskSeptember 20, 20193 Mins Read

৪ ধাপ পেরিয়ে এনআইডি পায় রোহিঙ্গারা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : কখনো এনআইডি পেতে আগ্রহী রোহিঙ্গা, আবার কখনো এনআইডি প্রস্তুতকারী দালাল। এভাবেই ছদ্মবেশ পরিবর্তন করেই রোহিঙ্গাদের এনআইডি কেলেঙ্কারির রহস্য উন্মোচন করেছে নির্বাচন কমিশনের তদন্ত দল।

তাদের অনুসন্ধান বলছে, দালালদের সহযোগিতায় উখিয়ার কতুপালং আশ্রয়শিবির থেকে চট্টগ্রামের নির্বাচন কমিশন হয়ে ঢাকার এনআইডি উইং পর্যন্ত অন্তত চারটি ধাপ পেরিয়ে জাতীয় পরিচয়পত্র পেয়েছে রোহিঙ্গারা। আর অনিয়মের অভিযোগে সাত বছর আগে চাকরিচ্যুত হওয়া সত্ত্বেও এনআইডি সার্ভারে ঢোকার এক্সেস ছিল সত্য সুন্দর এবং সাগরের।

বাংলাদেশের এনআইডি সার্ভারে রোহিঙ্গাদের উপস্থিতি অনুসন্ধান করতে গিয়ে সুনির্দিষ্ট তথ্যের অভাবে প্রথমেই গতি হারিয়ে ফেলে নির্বাচন কমিশনের তদন্ত দল। কিন্তু রহস্যের দ্বার খুলে যায় তদন্ত টিমের সদস্যরা উখিয়ার কতুপালং আশ্রয় শিবিরে পৌঁছার পর। এনআইডি দালাল ছদ্মবেশে সেখান থেকে আটক করা হয় পাঁচজনকে।

আটককৃতদের কাছ থেকে তথ্য পাওয়ার পর এবার তারা কক্সবাজার এসে এনআইডি প্রত্যাশী রোহিঙ্গার ছদ্মবেশ নেন। কক্সবাজারের দালালরাই এনআইডির ছবি তোলার জন্য তাদের নিয়ে আসে চট্টগ্রামে। নগরীর দালালদের মাধ্যমেই চিহ্নিত হয় নির্বাচন কমিশনের অফিস সহায়ক জয়নাল আবেদীন।

নির্বাচন কমিশন তদন্ত টিম প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহবুদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে এক শ্রেণির দালালকে নিয়ে আসা হয় যেখানে ছবি তোলা হয়। ছবিটা তোলা হয় অফিসের বাইরে।

নির্বাচন কমিশন তদন্ত টিম প্রধান ইকবাল হোসেন বলেন, আন্দরকিল্লা ও চ্যারাগি পাহাড় এখান থেকে একটি দল তাদের নিয়ে যায় যেখানে মূলত কাজ হয়। সে সূত্র ধরে মূলত আমরা চট্টগ্রামে চলে আসি। কক্সবাজারে বসে একটা ধারণা পাই ডিভাইসগুলো চট্টগ্রামে ব্যবহার হচ্ছে। তবে জয়নাল একা নয়, তার সহযোগী ছিল সাত বছর আগে অনিয়মের অভিযোগে এনআইডি উইং থেকে চাকরিচ্যুত সত্য সুন্দর এবং সাগর নামে দুজন। এখন পর্যন্ত এ দুজন আইনের আওতায় না আসায় পরবর্তী ধাপে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

সিএমপি উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, সত্য সুন্দর হলো হারানো এনআইডি নিয়ে কাজ করত। আর সাগর সার্ভারে ডাটাগুলো প্রবেশ করাত।

সিএমপি কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনের আর কোনো কর্মচারী, কর্মকর্তা জড়িত আছেন কিনা সে বিষয়ে কাজ করছি। এছাড়া এখন পর্যন্ত কতজন রোহিঙ্গা এনআইডি পেয়েছে তার সঠিক সংখ্যা নিরূপণের চেষ্টা চালাচ্ছি। তবে ঘটনার অনুসন্ধানকারী দুদকের দাবি, রোহিঙ্গাদের তথ্য নিবন্ধন থেকে শুরু করে ছবি তোলা কিংবা তথ্য আপলোড দিয়ে এনআইডি কার্ড প্রস্তুত করা সামান্য অফিস সহায়ক জয়নাল আবেদীনের একার পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম দুদকের উপপরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।

তিনি আরও জানান, এর পেছনে থাকা শক্তিশালী চক্রের অনুসন্ধানে নেমেছে দুদকের বিশেষ দল। জয়নাল আবেদীনের ১০ জন নিকটাত্মীয়ের পাশাপাশি আরো একজন কর্মচারীর ১৬ জন আত্মীয় রয়েছে নির্বাচন কমিশনের বিভিন্ন পদে। তবে এ পর্যন্ত নির্বাচন কমিশনের সাতটি ল্যাপটপ হারানোর তথ্য পেয়েছে ইসির তদন্ত কমিটি।

এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে চারটি, রাঙামাটি এবং কাপ্তাই থেকে দুটি ল্যাপটপ হারিয়ে যায়। এছাড়া আরো একটি ল্যাপটপ হারিয়েছে জেলা কার্যালয় থেকে উপজেলা কার্যালয়ে নেওয়ার সময়। এসব ল্যাপটপ থেকেই রোহিঙ্গাদের তথ্য এনআইডি সার্ভারে যুক্ত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa