Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ৪ মার্চ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

৪ মার্চ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

By Hasan MajorMarch 2, 20233 Mins Read

৪ মার্চ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে আগামী ৪ মার্চ কাতার সফরে যাচ্ছেন। কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন।

এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ, ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে।

করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নিয়ে এসেছে। এতে এলডিসি ও উন্নয়নশীল দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ওই দেশগুলির জন্য বড় ধরনের বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এই বিষয়গুলি সম্মেলনে উত্থাপন করবে। এছাড়াও ২০২৬ সালের পরেও বাংলাদেশ যে বাণিজ্য সুবিধাগুলি এখন এলডিসি হিসাবে উপভোগ করছে- তা অব্যাহত রাখতে উন্নত দেশগুলির সমর্থন চাইবে।

গণমাধ্যমে সাপ্তাহিক ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি শাখার মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল ছানি ও প্রধানমন্ত্রী খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল ছানি’র সঙ্গে দেখা করবেন।

তিনি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানী মূল্য বৃদ্ধির পাওয়া জ্বালানী তেলের ক্ষেত্রে কাতারের সহায়তা চাইতে পারেন।

সম্মেলন চলাকালে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন।

সেহেলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করবেন, কারণ ৫ মার্চ সকালেই শীর্ষ সম্মেলনের ‘উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে’ বিশেষ অতিথি বক্তা হিসাবে তাঁর ভাষণ দেওয়ার কথা। এই অধিবেশনে জাতিসংঘ মহাসচিব এ্যান্থোনি গুতেরাস, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাবা কোরিসি এবং মালয়’র প্রেসিডেন্ট ও স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) বর্তমান চেয়ারপার্সন ড. লাজারাস কারথে চকয়েরারও ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী একই দিন বিকেলে সম্মেলনের ফাঁকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরনের পথে থাকা বাংলাদেশ, নেপাল এবং লাও পিডিআর- এই তিন এশীয় দেশ আয়োজিত “২০২১ সালের উত্তোরন দলের জন্য টেকসই ও সহজ পথ” শীষর্ক এক অনুষ্ঠানে ভাষণ দিবেন।

প্রধানমন্ত্রী ৬ মার্চ সকালে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলোপমেন্ট অথরিটি’র (বিডা) যৌথ আয়োজনে “বাঙলার বাঘের উত্থান : বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা” শীষর্ক এক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিবেন।

প্রধানমন্ত্রী একই দিনে বিকেলে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ আয়োজিত “স্বল্পোন্নত দেশে স্মার্ট ও ইনোভেটিভ সোসাইটির জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ” শীর্ষক এক সেমিনারে যোগ দিবেন। মিসর, সিঙ্গাপুর এবং এস্তোনিয়ার মন্ত্রী পযার্য়ের প্রতিনিধিরা এতে যোগ দিবেন। ডব্লিউটিও, ইউএন, টেক ব্যাংক ফর এলডিসি, ওইসিডিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পযার্য়ের কর্মকর্তারাও এই অনুষ্ঠানে যোগ দিবেন।

প্রধানমন্ত্রী একই দিনে সন্ধ্যায় ইরাক, জর্ডান লেবানন এবং তুরস্কের সমন্বয়ে গঠিত জিসিসি দেশসমূহের বাংলাদেশ রাষ্ট্রদূতগন আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’এ যোগ দিবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চ সকালে কো-চেয়ার হিসাবে “আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সংহতিতে স্বল্পোন্নত দেশসমূহের অংশগ্রহণ বৃদ্ধি” শীর্ষক” উচ্চ পযার্য়ের এক গোল টেবিল বৈঠকে যোগ দিবেন। প্রধানমন্ত্রী একই দিন বিকেলে সম্মেলনের ফাঁকে “গ্লোবাল পাটনারশীপ ফর স্মুথ এন্ড সাসটেইনেবল গ্রাজুয়েশন: মার্চিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ” শীষর্ক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন।

অনুষ্ঠানে ডেনমার্কের প্রধানমন্ত্রী, আঙ্কটাড জেনারেল সেক্রেটারি এবং ডব্লিউটিও, ইউএনআইডিও এবং ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাগণ যোগ দিবেন। প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় কাতারে বসবাসকারি প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিবেন।

প্রধানমন্ত্রী ৮ মার্চ দেশের উদ্দেশে কাতার ত্যাগ করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa