
পারভেজ মিয়ার ওই সাহসিকতার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) দিয়ে পুরস্কৃত করেছিলেন। সেই বীরপুরুষ পারভেজই এখন পঙ্গু অবস্থায় দিনানিপাত করছেন, করছেন সরকারী সাহায্যের আবেদন। ২৭ মে, ২০১৯ ডিউটিতে থাকাকালীন অবস্থায় কাভার্ড ভ্যানের ধা’ক্কায় গু’রুতর আহ’ত হন পারভেজ।
দুর্ঘটনায় ডান পায়ের গোড়ালি ও হাত মা’রাত্মক ক্ষ’তিগ্রস্ত হয়। পরে প’ঙ্গু হাসপাতালে কনস্টেবল পারভেজের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকরা পারভেজের জীবন বাঁচাতে অ’স্ত্রোপচার করে তার পা কে’টে ফেলেন।
বিবেকের কাছে আজ প্রশ্ন থেকে যায়, এ সমাজের মানুষের, এ দেশের কি দায়বদ্ধতা নেই একজন বীর, একজন সাহসী পুলিশ সদস্য পারভেজ মিয়ার প্রতি?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



