Advertisement
জুমবাংলা ডেস্ক: ৪১৫ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, হজের প্রথম ফ্লাইটি সৌদি আরবের স্থানীয় সময় আজ সকাল সাড়ে সাতটায় জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘হজ ফ্লাইট-২০২৩’-এর উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ মে বিমানের পাঁচটি ডেডিকেটেড হজফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৯৫ জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবেন। বাকি ফ্লাইটগুলো সকাল ৭টা ৫ মিনিট, সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২২১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ৬১ হাজার ১১১ হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে বিমানের মোট ফ্লাইট ১৬২টি।

২০২২ সালে মোট হজযাত্রী ছিল ৬০ হাজার। এরমধ্যে বিমান পরিবহন করছে ৩০ হাজার ৩৬১ জন। প্রি-হজে বিমানের ফ্লাইট ছিল ৮৭টি এবং পোস্ট হজে বিমানের ফ্লাইট ছিল ৮৫টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.