Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল
খেলাধুলা

৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার জালে সৌদির ২ গোল

By Sibbir OsmanNovember 22, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই চমক সৌদির। মাত্র ৫ মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার জালে পরপর দুটি গোল করে সৌদি আরব।

খেলার ৪৮তম মিনিটে আর্জেন্টিনার জালে সালেহের গোল সমতায় ফেরে সৌদি আরব। এরপর ৫৩তম মিনিটে সেলিম আল দাওসারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।

মঙ্গলবার আইকনিক লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। মাত্র ১০ মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা।

খেলার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপৎসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি।
আর্জোন্টিনা

Advertisement

পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক।

এরপর ২৫ মিনিটের ব্যবধানে আরও ৩টি গোল করে আর্জেন্টিনা, কিন্তু অফসাইডের কারণে সেই ৩টি গোলই বাতিল হয়।

খেলার ৩৫ মিনিটে মেসির দুরন্ত পাস থেকে বল পেয়ে অসাধারণ শটে গোল করেন লাউতারো মার্টিনেজ। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

খেলার ২৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সৌদি গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান। সেই গোলটিও শেষপর্যন্ত অফসাইডের কারণে বাতিল হয়।

এর আগে ২২ মিনিটের মাথায় প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে দুরন্ত শটে গোল করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়।

২০১৯ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। মাঝে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে মেসিরা। ইতিহাস বলছে, ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শুধু ইতালির। আজ সৌদি আরবকে হারালে ইতালির সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসিরা।

আর্জেন্টিনা: এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।

সৌদি আরব: আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তাম্বক্তি, আল-বুলাইহি, আল-শাহরানি, আল-ফারাজ, কান্নো, আল-মালকি, আল-ব্রিকান, আল-শেহরি, আল-দাওসারি।

দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হন আর্জেন্টিনা-সৌদি ম্যাচ রেফারি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa