স্পোর্টস ডেস্ক : আজ ভোরেই নিশ্চিত হয়েছেন দুই ফাইনালিস্ট। প্রথম সেমিফাইনালে সুইজারল্যান্ডের বেলিন্দা বেনেচিচকে হারিয়েছেন কানাডিয়ান তরুণ তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। অপর সেমিতে আধিপত্য দেখিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ইউক্রেনের এলিনা ভিতোলিনাকে ৬-৩, ৬-১ গেমের সরাসরি সেটে হারিয়ে শিরোপা নিষ্পত্তির ম্যাচে জায়গা করে নিয়েছেন সেরেনা। অর্থাৎ ফাইনালে মুখোমুখি হবেন সেরেনা ও আন্দ্রেস্কু।

তরুণ আন্দ্রেস্কুর বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে কিছু হিসাব মেলাতে হবে সেরেনার। পনেরোদিন আগে এই বিয়াঙ্কা আন্দ্রেস্কুর বিপক্ষে রজার্স কাপের ম্যাচে চোটে পড়ে বিদায় নিয়েছিলেন তিনি। কানাডার ইতিহাসের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন আন্দ্রেস্কু। এখন তিনি দেশকে প্রথম শিরোপা উপহার দেয়ার অপেক্ষায় আছেন। আর সেরেনার সামনে রয়েছে ২৪তম গ্র্যান্ডস্লাম জেতার অপূর্ব সুযোগ। যা এর আগে একমাত্র মার্গারেট কোর্টই করে দেখিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



