Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৫০ বছর পর ওভালে টেস্ট জিতল ভারত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৫০ বছর পর ওভালে টেস্ট জিতল ভারত

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 7, 20212 Mins Read

৫০ বছর পর ওভালে টেস্ট জিতল ভারত

Advertisement

স্পোর্টস ডেস্ক: গত পঞ্চাশ বছর ওভালে ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এবার বিরাট কোহলির দল পারল। চতুর্থ টেস্ট জিতল ভারত। খবর ডয়চে ভেলে’র।

পাঁচ টেস্টের সিরিজে ফলাফল এখন ভারত দুই, ইংল্যান্ড এক। ওভালে গত পঞ্চাশ বছরের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ জিতে বিরাট কোহলির ভারত শুধু যে রেকর্ড করল তাই নয়, গত টেস্টে শোচনীয় হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াল। ১৯৭১ সালে অজিত ওয়াডেকরের নেতৃত্বে ভারত চার উইকেটে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেটা ছিল ওভালে প্রথম জয়। সব মিলিয়ে ওভালে ৮৫ বছরে ১৪টি টেস্ট ম্যাচে দ্বিতীয় জয় পেল ভারত।

আসলে এই ভারতীয় দলে এমন কিছু খেলোয়াড় আছেন, যারা যে কোনো ম্যাচের ফল বদলে দিতে পারেন। ওভালেও তাই হয়েছে। শার্দুল ঠাকুর যেমন। তিনি জোরে বল করেন, নিয়মিত উইকেট তুলে নেন, এটা সকলেরই জানা, কিন্তু তিনি যে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেন, তা এই টেস্টের আগে জানা ছিল না। দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন শার্দুল। তার কল্যাণেই প্রথম ইনিংসে ১৯১ রান তুলতে পেরেছিল ভারত।

প্রথম ইনিংসে ১৯১ রান একেবারেই ভালো স্কোর নয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রান তুলে নেয়। ৯৯ রানের লিড। পিচ তখন কিছুটা সহজ হয়ে আসছে। ইংল্যান্ডের বোলাররা সুইং পাচ্ছেন না। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ। পূজারা ৬১ ও পন্থ ৫০ করেছেন। কোহলি করেছেন ৪৪ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ইংল্যান্ড ভালো করেছিল। তারা প্রথম উইকেট হারায় একশ রানে। কিন্তু পঞ্চম দিনে ইংল্যান্ডের একের পর এক উইকেট পড়তে থাকে। ভারতীয় পেসাররা রিভার্স সুইং করাতে থাকেন। বুমরা, শার্দুল, উমেশ যাদব, জাদেজা সকলেই উইকেট তুলে নেন। জো রুটরা দ্বিতীয় ইনিংসে করেন ২১০ রান।

রোহিত শর্মা জানিয়েছেন, ”ম্যান অফ দ্য ম্যাচ শার্দুল ঠাকুরও হতে পারতেন। আমরা কখনো ভুলব না, প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে কীভাবে ৩১ বলে ৫০ রান করেছেন শার্দুল।” কোহলি বলেছেন, এভাবে জয় পাওয়ার পর তিনি ভারতীয় ক্রিকেটারদের জন্য গর্বিত। কোহলির বক্তব্য, সুযোগ পেলে তারা বিপক্ষকে চেপে ধরেন। প্রথম ইনিংসে শখানেক রানের লিড নিয়েছিল ইংল্যান্ড। তারপরেও দ্বিতীয় ইনিংসে ভারত ভালো ব্যাট করেছে। রান তুলেছে। বিপক্ষকে চেপে ধরেছে ও জয় পেয়েছে। এটাই ভারতীয় ক্রিকেটারদের চারিত্রিক দৃঢ়তা প্রমাণ করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa