Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি উত্তরায় ৫০ লাখ টাকা লুট, চার চীনা নাগরিক গ্রেপ্তার
অপরাধ-দুর্নীতি আন্তর্জাতিক জাতীয়

উত্তরায় ৫০ লাখ টাকা লুট, চার চীনা নাগরিক গ্রেপ্তার

By Hasan MajorNovember 4, 2022Updated:November 4, 20223 Mins Read

উত্তরায় ৫০ লাখ টাকা লুট, চার চীনা নাগরিক গ্রেপ্তার

Advertisement
জুমবাংলা ডেস্ক: ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে বাংলাদেশে বসবাসরত চীনের কয়েক নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) অভিযান চালিয়ে চার চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জিয়াও উন (৪২), লিউ জিয়ানউ (৪৩), ইয়ান লিউ জুন (৩৯) ও লি মিন (৩২)। তাঁদের দু’জন নারী, দু’জন পুরুষ। রাজধানীর বারিধারা ও উত্তরা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তবে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতিতে চীনের নাগরিকদের জড়িত থাকার বিষয় সামনে আসার পর তদন্তসংশ্নিষ্টরা বিস্মিত। সাধারণত বাংলাদেশে বিভিন্ন অপরাধে নাইজেরিয়া, উগান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের জড়িত থাকার বিষয় সব সময় আলোচনায় আসে। কিন্তু উত্তরায় চীনা নাগরিকদের চক্রটির অপরাধ কার্যক্রমকে অভিনব বলছেন তদন্তসংশ্নিষ্ট কর্মকর্তারা।

উত্তরা-পশ্চিম থানায় একটি মামলা হলে বিষয়টি আইনশৃঙখলা বাহিনীর নজরে আসে।

মামলায় করা অভিযোগের বরাত দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক সমকালের আজকের সংখ্যায় প্রকাশিত সাহাদাত হোসেন পরশের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তরার ৩ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে চীনের নাগরিক লি ওয়েন জিংয়ের। স্বামী শাহ জাহাঙ্গীর আলমকে নিয়ে তিনি এই ব্যবসা পরিচালনা করেন। চীনা মালিকানা হওয়ায় রেস্টুরেন্টটি মূলত উত্তরা ও আশপাশে বসবাসরত দেশটির নাগরিকদের প্রধান আড্ডাস্থল।

বাংলাদেশে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরির সূত্রে ওয়েন জিংয়ের সঙ্গে তাঁর স্বদেশি জিলিনের পরিচয় ও ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। কিছুদিন আগে জিলিনকে চীন থেকে বিভিন্ন পণ্য কম দামে এনে তাঁকে সরবরাহের প্রস্তাব দেন ওয়েন। প্রস্তাবের জবাবে জিলিন জানান, ঢাকায় তাঁকে বাংলাদেশি মুদ্রা দিলে, সেটির বিপরীতে চীন থেকে দেশটির মুদ্রায় পণ্য কিনে আনা তাঁর পক্ষে সম্ভব হবে। কী কী পণ্য, কীভাবে বাংলাদেশে পাঠাতে হবে তা নিয়ে চেন ইয়াং নামে আরেক চায়নিজের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেন জিলিন। এরপর ওয়েনের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা নিয়ে বুধবার সন্ধ্যায় তাঁরই রেস্টুরেন্টে চেন ইয়াংয়ের অপেক্ষায় ছিলেন জিলিন।

দীর্ঘক্ষণ পরও চেন ইয়াং আসেননি। এক পর্যায়ে তাঁর প্রতিনিধি পরিচয়ে নারীসহ চীনের কয়েক নাগরিক রেস্টুরেন্টে হাজির হন। তাঁরা জিলিনকে বলেন, ৫০ লাখ টাকা নেওয়ার জন্য চেন ইয়াং তাঁদের পাঠিয়েছেন এবং টাকা হস্তান্তরে খুব তাড়াহুড়ো করতে থাকেন তাঁরা। এ সময় এও জানানো হয়, চেন এরই মধ্যে নাকি জিলিনের হিসাব নম্বরে বাংলা মুদ্রার বিনিময়ে চায়নিজ মুদ্রা পাঠিয়েছেন। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে জিলিন টাকা দিতে অস্বীকৃতি জানান। এ পর্যায়ে প্রথমে ভয়ভীতি ও পরে মারধর করে চায়নিজ নাগরিকের গ্রুপটি টাকা নিয়ে পালিয়ে যায়। পরে জিলিন বাদী হয়ে মামলা করেন, যাতে হাতিয়ে নেওয়া অর্থের মধ্যে ১ হাজার টাকার নোট ৩ হাজারটি ও ৫০০ টাকার নোট ৪ হাজারটি থাকার কথা উল্লেখ করেছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, আব্বাস আলী নামে এক দোভাষীর মাধ্যমে জিলিনের বক্তব্য শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করে মামলা নেওয়া হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ বিশ্নেষণ করা হচ্ছে। মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ফুটেজে ঘটনাস্থলে তাঁদের উপস্থিতি মিলেছে।

পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম জানান, ‘৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে একাধিক জায়গায় অভিযান চালিয়ে চীনের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। হেফাজতে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘চীনা নাগরিকদের গ্রুপটি অন্য কোনো সংঘবদ্ধ অপরাধে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে। তাঁরা টাকা পাচারে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে। গ্রেপ্তারকৃতরা ঢাকায় দুটি ম্যাসাজ পার্লার চালান। এর বাইরে তাঁদের অন্য কোনো ব্যবসা রয়েছে কিনা তাও তদন্ত হচ্ছে।’

পুলিশের আরেক কর্মকর্তা বলেন, ‘চীনা নাগরিকদের কাছ থেকে তথ্য বের করা কষ্টসাধ্য হচ্ছে। ভাষাগত সমস্যা ছাড়াও তাঁরা সহজে তথ্য দিতে চান না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

July 11, 2026
১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

July 11, 2026
Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

July 11, 2026

Latest News

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa