শুধুমাত্র বিদ্যুৎ বিভাগেই শেখ হাসিনার সরকার ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই বিশাল অঙ্কের দেনার কথা তুলে ধরেন।

Current

Advertisement

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়ন বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, ৫৬ হাজার কোটি টাকার বিশাল দেনার বোঝা মাথায় নিয়েই বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয় পরিচালনা করতে হচ্ছে। তিনি জানান, দেশি-বিদেশি বিভিন্ন পাওনাদার প্রতিনিয়ত বিল পরিশোধের জন্য তাগিদ দিচ্ছে। এমনকি ভারতের আদানি গ্রুপও বকেয়া বিলের জন্য যোগাযোগ করছে এবং বর্তমান সরকারকে এসব পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হচ্ছে।

শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, সুশিক্ষার মাধ্যমেই একটি জাতি প্রকৃত অর্থে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই উপলব্ধি থেকেই বর্তমান সরকার বাজেটে শিক্ষা খাতে জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার প্রসারে অতীত উদ্যোগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া বা ড্রপ আউট রোধ করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচি চালু করেছিলেন, যা সেসময় দেশে ব্যাপক সুফল বয়ে এনেছিল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.