‘৫৮ মাস পরে আপনারা যার যার ক্ষমতা দেখাবেন। এই ৫৮ মাস আমি যেভাবে চাই, সেভাবে চলতে হবে। এভাবে আমাকে সহযোগিতা করতে হবে।’ গত শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এদিকে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার দুইদিন পর রবিবার (১০ মে) সন্ধ্যায় ২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে (নাঙ্গলকোট প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক) উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ফ্যাসিস্টের দোসর। আপনি চ্যালেঞ্জ করছেন? আমার কাছে ডকুমেন্ট আছে। আমি ডকুমেন্ট নিয়ে কথা বলি। আমি চাইলে আপনি সাংবাদিকতা করতে পারবেন না। আমি ইত্তেফাকের কর্তৃপক্ষকে বলবো, উনারাও বিএনপি করেন। আপনি (মজিবুর) ফ্যাসিস্টের দোসর। আমার এখান থেকে বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোক দেয়ার জন্য। আজকে আপনার সঙ্গে মিটিং করব কি না ? আমি মিটিং করতে অপারগ।’

এমপি মোবাশ্বেরকে আরও বলতে শুনা যায়, নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক) আমার চাচা। আমি চাচা-ভাতিজার সম্পর্কও ছিন্ন করেছি। আমি কি গত ১৭ বছর চাচার করুনা নিয়ে বিএনপি করছি না কি? তাহলে আমি কেন আজকে ফ্যাসিস্টের সঙ্গে ইয়ে করব?

সভায় সাংবাদিক সংগঠন পুনর্গঠনের বিষয়ে এমপি মোবাশ্বের বলেন, আমরা সব গ্রুপকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে একটি সংগঠন করব। সাংবাদিকতা করতে হলে কি কি যোগ্যতা লাগে তা নিয়ে প্রেসক্লাবের সদস্য করা হবে। যা আমরা প্রতিনিধিদের মাধ্যমে করা হবে। সেখানে আপনাদের সাংবাদিকদের লোকও থাকবে।

এ বিষয়ে কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ

প্রক্টরের পর এবার পদত্যাগ করলেন সহকারী প্রক্টর মোনামি

তবে বৈঠকে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, নাঙ্গলকোটে সাাংবাদিকদের মাঝে তিনটি গ্রুপ আছে। এমপি তিনটি গ্রুপকে এক করে একটি স্থানে বসার ব্যবস্থা করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একজন সাংবাদিকের ভূমিকা নিয়ে কথা হলেও পরে পুরো বিষটি এমপি মোবাশ্বের ব্যাখ্যা করেছেন।

সূত্র: চ্যানেল 24

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.