Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা ৬ ওয়াইড, একটি নো– ১৩ বলে রেকর্ড আফগান পেসারের ওভার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৬ ওয়াইড, একটি নো– ১৩ বলে রেকর্ড আফগান পেসারের ওভার

By Md EliasDec 12, 2024, 10:58 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

বৈশ্বিক টুর্নামেন্টের পর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ঝলক অব্যাহত ছিল আফগানিস্তানের। হঠাৎ–ই তারা জিম্বাবুয়ের বিপক্ষে হোঁচট খেলো সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। রোডেশিয়ানরা ৫ বছরে প্রথমবার রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে। যেখানে এক ওভারে ৬টি ওয়াইড ও একটি নো মিলিয়ে মোট ১৩ বলে ওভার সম্পন্ন করেছেন আফগান পেসার নাভিন-উল-হক।

৬ ওয়াইড, একটি নো– ১৩ বলে

জিম্বাবুয়ের কাছে ২০১৯ সালের পর প্রথমবার টি-টোয়েন্টিতে হারের ম্যাচে আলোচিত হচ্ছে নাভিন-উল হকের সেই ওভারটি। ১৩ বলের ওভারে তিনি ১৯ রান খরচ করেছেন, মাঝে আবার সিকান্দার রাজার উইকেটও পেয়েছেন। ম্যাচের ১৫তম ওভারে আশ্চর্য সেই ঘটনার জন্ম দেন নাভিন। ৬টি ওয়াইড ও একটি নো মিলিয়ে ১৯ রান খরচ করে তিনি মূলত ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতেই তুলে দেন।

নাভিনের করা আলোচিত ওভারটির আগে ৩৬ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৫৬ রান। কিন্তু এক ওভারেই ১৯ রান চলে আসায় রাজা-ব্রায়ান বেনেটদের কাজটা সহজ হয়ে যায়। যদিও ম্যাচ জিততে জিম্বাবুয়েকে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে। আফগানিস্তানের করা ১৪৪ রান তাড়ায় শেষ বলে ৫ উইকেটের জয় পেয়েছে তারা। তাদের পক্ষে বেনেট সর্বোচ্চ ৪৯ (৪৯ বল) ও ডিওন মায়ার্স ৩২ (২৯) রান করেছেন।

মজার বিষয় হচ্ছে– ১৩ বলে ওভার শেষ করা নাভিনই আবার আফগানদের পক্ষে ম্যাচের সেরা বোলার। ৪ ওভারে ৩৩ রান খরচায় তিনি ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া রশিদ ২ ও মোহাম্মদ নবি ১ উইকেট শিকার করেছেন।

এর আগে হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর সেদিকউল্লাহ অটল (৩) ও মোহাম্মদ ইশাকরা (১) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী ও করিম জানাতরা ইনিংস মেরামতে নামলেও তাদের ইনিংস ছিল ধীরগতির। জানাত আফগানদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ৪৯ বলে। এ ছাড়া অধিনায়ক শহিদী ১৫ বলে ২০ এবং আজমতউল্লাহ ওমরজাই ১৩ রান করেন।

আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন

তবে আফগানদের পুঁজি চ্যালেঞ্জিং–ও হতো না যদি শেষদিকে মোহাম্মদ নবির ঝোড়ো ইনিংসটি না আসতো। ২৭ বলে তার ৪৪ রানে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে আফগানিস্তান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নেন রিচার্ড এনগারাবা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

May 21, 2026, 7:38 PM Asia/Dhaka
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

May 21, 2026, 4:46 PM Asia/Dhaka
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
Latest News
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp