Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ৬ দিনের সরকারী সফরে আগামীকাল (২১ অক্টোবর) লালমনিরহাট ও রংপুর যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

বুধবার সকাল ১০টায় জি এম কাদের রাজধানীর উত্তরার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন। বেলা ১১টায় ইউএসবাংলা এয়ারলাইন্সের একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি লালমনিরহাট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন।

২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউজ থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান। দুপুর সাড়ে ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্স-এর একটি বিমান যোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। ওইদিন দুপুর দেড়টায় জি এম কাদের রাজধানীর উত্তরার বাসায় উপস্থিত থাকার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.