
ইনিংসের প্রথম বলেই লিটন কুমার দাস শফিউলের বলের লাইন মিস করেন। বল তার প্যাডে আঘাত হানে। শফিউলসহ সতীর্থরা এলবিডব্লিউর আবেদন জানান। আম্পায়ার হাত তোলেন।
পরের বলে জুনায়েদ সিদ্দিকী ২টি রান নেন। তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। চতুর্থ বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটসম্যান মিজানুর রহমান। পঞ্চম বলে ২ রান নেন নতুন ব্যাটসম্যান নাঈম ইসলাম। ষষ্ঠ বলে তাকেও বোল্ড করেন শফিউল।
৬ বলে ৪ রান দিয়ে প্রথম ওভারেই ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান জাতীয় দলের এই পেসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



