Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশে দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬১ পৌরসভায় নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন-

রংপুর বিভাগ (৭টি পৌরসভা): দিনাজপুর (সদর) পৌরসভায় রাশেদ পারভেজ; দিনাজপুরের বিরামপুরে মো. আক্কাস আলী; বীরগঞ্জে নুর ইসলাম; নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় রাফিকা আকতার জাহান; কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় মো. ফরহাদ হোসেন ধলু; গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল্লা আল মামুন এবং গাইবান্ধায় (সদর) শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর।

রাজশাহী বিভাগ (২০টি পৌরসভা): বগুড়ার শেরপুর পৌরসভায় আব্দুস সাত্তার; সারিয়াকান্দিতে আলমগীর শাহী; সান্তাহারে আশরাফুল ইসলাম (মন্টু); নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভায় রেজাউল কবির চৌধুরী; রাজশাহীর গোদাঘাটের কাকনহাটে এ কে এম আতাউর রহমান খান; বাগমারার ভবানীগঞ্জে আব্দুল মালেক; বাঘার আড়ানী পৌরসভায় শহীদুজ্জামান; নাটোরের নলডাঙ্গায় মনিরুজ্জামান মনির; লালপুরের গোপালপুরে কাজী আসিয়া জয়নুল; গুরুদাসপুরে. শাহনেওয়াজ আলী; সিরাজগঞ্জে (সদর) সৈয়দ আব্দুর রউফ মুক্তা; উল্লাপাড়ায় এস এম নজরুল ইসলাম; বেলকুচিতে বেগম আশানুর বিশ্বাস; রায়গঞ্জে আব্দুল্লাহ আল পাঠান; কাজিপুরে আব্দুল হাননান তালুকদার; পাবনার ঈশ্বরদীতে ইছাহক আলি মালিথা; পাবনার ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ); সাঁথিয়ায় মাহবুবুল আলম; ভাঙ্গুড়ায় গোলাম হাসনাইন এবং সুজানগরে রেজাউল করিম।

খুলনা বিভাগ (৮টি পৌরসভা): মেহেরপুরের গাংনী পৌরসভায় আহম্মেদ আলী; কুষ্টিয়ায় (সদর) আনোয়ার আলী; কুমারখালীতে সামছুজ্জামান অরুণ; ভেড়ামারায় শামিমুল ইসলাম ছানা; মিরপুরে মোহা. এনামুল হক; ঝিনাইদহের শৈলকূপায় কাজী আশরাফুল আজম; বাগেরহাটের মোংলাপোর্টে শেখ আব্দুর রহমান এবং মাগুরায় (সদর) খুরশীদ হায়দার টুটুল।

বরিশাল বিভাগ (১টি পৌরসভা): পিরোজপুর (সদর) পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মালেক।

ঢাকা বিভাগ (৮টি পৌরসভা): টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় খন্দকার মনজুরুল ইসলাম (তপন); কিশোরগঞ্জে (সদর) পারভেজ মিয়া; কুলিয়ারচরে সৈয়দ হাসান সারওয়ার মহসিন; ঢাকার সাভারে হাজী মো. আবদুল গনি; নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ আমিনুর রশিদ; নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব হাছিনা গাজী; ফরিদপুরের বোয়ালমারীতে সেলিম রেজা এবং শরীয়তপুরে (সদর) পারভেজ রহমান।

ময়মনসিংহ বিভাগ (৪টি পৌরসভা): ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় বিল্লাল হোসেন সরকার; ফুলবাড়ীয়ায় গোলাম কিবরিয়া; নেত্রকোণার মোহনগঞ্জে লতিফুর রহমান রতন এবং কেন্দুয়ায় আসাদুল হক ভূঞা।

চট্টগ্রাম বিভাগ (৬টি পৌরসভা): কুমিল্লার চান্দিনা পৌরসভায় শওকত হোসেন ভুঁইয়া; ফেনীর দাগনভুঁইয়ায় ওমর ফারুক খাঁন; নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় আবদুল কাদের; চট্টগ্রামের সন্দ্বীপে মোক্তাদের মাওলা সেলিম; খাগড়াছড়িতে (সদর) নির্মলেন্দু চৌধুরী এবং বান্দরবানের লামা পৌরসভায় জহিরুল ইসলাম।

সিলেট বিভাগ (৭টি পৌরসভা): সুনামগঞ্জ (সদর) পৌরসভায় নাদের বখত; ছাতকে আবুল কালাম চৌধুরী; জগন্নাথপুরে মিজানুর রশীদ ভুঁইয়া; মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় জুয়েল আহমেদ; কুলাউড়ায় সিপার উদ্দিন আহমদ; হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় শ্রীধাম দাশ গুপ্ত এবং নবীগঞ্জে গোলাম রসুল রাহেল চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.