Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৬৫ বছরের অসুস্থ মাকে গোয়াল ঘরে রাখেন ছেলে, উদ্ধার করলেন ইউএনও
জাতীয়

৬৫ বছরের অসুস্থ মাকে গোয়াল ঘরে রাখেন ছেলে, উদ্ধার করলেন ইউএনও

By Sibbir Osmanসেপ্টেম্বর 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: যশোরের চৌগাছায় অসুস্থ অবস্থায় গোয়াল ঘরে ফেলে রাখা এক মাকে (৬৫) উদ্ধার করে ছেলের বাড়িতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা।

রবিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের আব্দুল কাদেরের গোয়াল ঘর থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে উপস্থিত হন ইউএনও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অসুস্থ ওই মা গোয়াল ঘরের ময়লার মধ্যে মেঝেতে একটি কাঁথার ওপর শুয়ে কাতরাচ্ছেন। গোয়াল ঘরে তীব্র গরমের মধ্যেও নেই কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। অথচ পাশেই পাকা একটি রান্নাঘরে বৈদ্যুতিক পাখার নিচে বসে বৃদ্ধার পুত্রবধূ রান্না করছেন। তার পাশেই চার রুমের আলিশান একটি বাড়ি। যার প্রতিটি রুমের মেঝে, এমনকি ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত টাইলস করা। কক্ষগুলো টিভি, ফ্রিজসহ আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো।

ইউএনও বৃদ্ধার পুত্রবধূর কাছে জানতে চান, তাকে কেন ময়লার মধ্যে গোয়াল ঘরে রাখা হয়েছে। উত্তরে প্রথমে পুত্রবধূ বলেন, ‘উনি কাপড়-চোপড়ে মূত্রত্যাগ করেন বলে লোকজন বলেছে গোয়াল ঘরে রাখতে।’ আবার বলেন, ‘বৃদ্ধা নিজেই এখানে থাকতে চেয়েছেন।’
৬৫ বছরের অসুস্থ মাকে গোয়াল ঘরে রাখেন ছেলে, উদ্ধার করলেন ইউএনও

Advertisement

এক পর্যায়ে গ্রামের নারী-পুরুষরা ঘটনাস্থলে আসেন। তারা বলেন, বৃদ্ধার ঝগড়াটে পুত্রবধূর ভয়ে তারা কোনো প্রতিবাদ করতে পারেননি। তারা জানান, তিনদিন আগে মেয়ের জামাই বৃদ্ধাকে ছেলের বাড়িতে রেখে যাওয়ার পর থেকেই তাকে গোয়াল ঘরে ফেলে রেখেছেন তারা।

বৃদ্ধা ইউএনওকে জানান, প্রায় তিন-চার বছর ধরে তিনি তার চার মেয়ের বাড়িতে থাকেন। কিছুদিন আগে বরিশালে ছোট মেয়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে কয়েকদিন আগে আসেন চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের তিলকপুর গ্রামে আরেক মেয়ের বাড়িতে। সেখানে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। জামাই খুব দরিদ্র হওয়ায় তাকে চিকিৎসা করাতে পারেননি। সেখান থেকে মেয়ের জামাই তিনদিন আগে তাকে ছেলের বাড়িতে রেখে যান। সেদিন থেকেই ছেলে ও তার পুত্রবধূ বৃদ্ধাকে গোয়াল ঘরে ফেলে রেখেছেন। সেখানে যন্ত্রণায় তিনি ছটফট করছেন। তার দুচোখ জ্বলে যাচ্ছে। রাতে বা দিনে কোনো সময় তাকে একটি ফ্যানও দেওয়া হয়নি।

পরে ইউএনও ইরুফা সুলতানা স্থানীয় কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধাকে ছেলের বাড়িতে তুলে দেন। এসময় ছেলে ঘটনাস্থলে না থাকায় পুত্রবধূর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বৃদ্ধা আমৃত্যু ছেলের বাড়িতে থাকবেন। কাপড়-চোপড় নষ্ট করলে ছেলে ও পুত্রবধূ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এবং বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। একমাত্র ছেলে। তিনিও নিজের মাকে গোয়াল ঘরে গরুর মল-মূত্রের মধ্যে ফেলে রেখেছেন। ওই মাকে ছেলের ঘরে তুলে দেওয়া হয়েছে এবং চিকিৎসক দেখানোর জন্য বলা হয়েছে। এর অন্যথা করার অভিযোগ পাওয়া গেলে ওই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উদ্বোধনের পর বঙ্গমাতা সেতুতে গাড়ি থামিয়ে নামাজ আদায় করলেন তিনি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

জুন 21, 2026
Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

জুন 21, 2026
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

জুন 21, 2026

Latest News

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa