Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ৭০০ ম্যাচের পর মেসি-রোনালদোর অর্জনের তুলনামূলক চিত্র
খেলাধুলা ফুটবল

৭০০ ম্যাচের পর মেসি-রোনালদোর অর্জনের তুলনামূলক চিত্র

By Shamim RezaNov 29, 2019, 10:39 PM Asia/Dhaka3 Mins Read
স্পোর্টস ডেস্ক : আগের দিন চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে নিজের ৭০০তম ম্যাচ খেলেছেন অধিনায়ক লিওনেল মেসি। নিত্যনতুন রেকর্ড গড়ে এক যুগেরও বেশি সময়ে তিনি অর্জন করেছেন অনেক কিছুই। ছাড়িয়ে গিয়েছেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে। ৭০০তম ম্যাচের পর রোনালদোর চেয়ে ১০৯টি গোল বেশি করেছেন তিনি। শিরোপাও এ সময়ে রোনালদোর চেয়ে ১৩টি বেশি জিতেছেন তিনি।
Advertisement

ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোলও করিয়েছেন মেসি। ফলে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। এ নিয়ে মোট ৩৪টি প্রতিপক্ষের বিপক্ষে গোল করলেন এ জীবন্ত কিংবদন্তি। এতদিন রোনালদো ও রাউল গঞ্জালেজের সমান ৩৩টি প্রতিপক্ষের সঙ্গে গোল করে যৌথভাবে শীর্ষ অবস্থানে ছিলেন এ আর্জেন্টাইন।

চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মেসির চেয়ে বয়সে দুই বছরের বড় রোনালদো। তাই মেসির ঢের আগেই ক্লাবের হয়ে ৭০০তম ম্যাচ খেলেছেন এ পর্তুগিজ। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো। ৭০০তম ম্যাচ পর্যন্ত এ দুই তারকার অর্জনের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

গোল

ক্যারিয়ারের পুরো সময়টা মেসি বার্সেলোনার হয়ে খেললেও এখন পর্যন্ত চারটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। যদিও জুভেন্টাসে যোগ দেওয়ার আগেই ৭০০তম ম্যাচ খেলেছেন রোনালদো। সে সময় পর্যন্ত গোল করেছিলেন ৫০৪টি। অন্যদিকে ৭০০ ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা ৬১৩টি।

অ্যাসিস্ট

৭০০ ম্যাচ পর্যন্ত সতীর্থকে দিয়ে গোল করানোর ক্ষেত্রেও অনেক এগিয়ে আছেন মেসি। এ সময়ে তিনি অ্যাসিস্ট করেছেন ২৩৭টি। অন্যদিকে, রোনালদো করেছেন ১৮৫টি। পর্তুগিজ প্রতিপক্ষের চেয়ে গোল করানোয় অবদান রাখার ক্ষেত্রে মেসির অবদান ৫২টি বেশি।

হ্যাটট্রিক

হ্যাটট্রিকেও এগিয়ে রয়েছেন মেসি। ক্লাবের হয়ে মেসির মোট হ্যাটট্রিক সংখ্যা ৪৬টি। আর ৭০০ ম্যাচ শেষে রোনালদোর হ্যাটট্রিক ছিল ৪১টি।

শিরোপা

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৩৪টি শিরোপা জিতেছেন মেসি। যার মধ্যে রয়েছে ১০টি লা লিগা শিরোপা। আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। এছাড়া ছয়টি কোপা দেল রে, আটটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপও।

অন্যদিকে, ৭০০ ম্যাচ শেষে রোনালদো জিতেছিলেন ২১টি শিরোপা। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে তার এসব অর্জন ছিল। একটি পর্তুগিজ সুপার কাপ, তিনটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, একটি কমিউনিটি শিল্ড, একটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ ও দুটি উয়েফা সুপার কাপ জিতেছিলেন তিনি।

ব্যালন ডি’অর

দুই তারকাই এখন পর্যন্ত রেকর্ড পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন। তবে ৭০০তম ম্যাচের আগে রোনালদোর চেয়ে একটি বেশি ব্যলন ডি’অর জিতেছেন মেসি।

তুলনামূলক চিত্রে, ৭০০তম ম্যাচ পর্যন্ত মেসি বেশ খানিকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে রোনালদো অর্জন করেছেন আরও অনেক কিছু। ৭০০তম ম্যাচের পর আরও ১১৯টি ম্যাচ খেলেছেন রোনালদো। মোট ৮১৯টি ম্যাচে এ পর্তুগিজ তারকার গোল সংখ্যা বর্তমানে ৬০৭টি। অ্যাসিস্ট বেড়ে হয়েছে মোট ২১৯টি। তার মোট হ্যাটট্রিক সংখ্যা এখন ৪৬টি। শিরোপার সংখ্যাও বেড়েছে তার। এ পর্যন্ত ২৪টি শিরোপা জিতেছেন তিনি।  সূত্র : ড্যালিস্টার

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

May 23, 2026, 11:50 AM Asia/Dhaka
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

May 23, 2026, 8:17 AM Asia/Dhaka
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
Latest News
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp