Advertisement
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে লম্বা সফর শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

গত ১৯ জুলাই সরকারি সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী। সরকারি সফর শেষে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা থাকলেও সেটি তিনদিন পিছিয়ে ৮ আগস্ট দেশে ফেরার শিডিউল ঠিক করা হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে অপারেশন পরবর্তী চিকিৎসা নিচ্ছেন তিনি।

সরকার ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ডিজিটালি স্বাক্ষর করেছেন। লন্ডন থেকে দেশের বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৮ জুলাই) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভাতে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) লন্ডন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শোকাবহ আগস্টের প্রথমে দিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.