Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে চীফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ জানায়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় পুলিশ তাকে হেফাজতে নেয়।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এরপর দুই দফায় তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দুইদিন পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৫ আগস্ট থেকে সেনা হেফাজতেই ছিলেন তিনি।

এরআগে, তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন পুলিশের এই কর্মকর্তা।

ইমরান হোসেন হত্যা : ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে মামলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.