
তার আগে ১৯ মিনিটে পাওলো দিবালা সাদা-কালো শিবিরের হয়ে প্রথম গোলটি করেন। অবশ্য ৩৫ মিনিটের মাথায় সেই গোলটি শোধ দেয় সাম্পদোরিয়া। এ সময় তাদের জিয়ানলুকা কাপরারি গোল করে সমতা ফেরান। ৪৫ মিনিটে রোনালদো গোল করে আবার এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তুরিনের ওল্ড লেডিরা। তার গোলে ভর করে এগিয়ে থাকে ৯০ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রোনালদো-দিবালারা। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ইতালিয়ান সিরি’আ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। গতকাল রাতের ম্যাচটি ছিল সিরি’আ লিগে তার ৬৪৭তম ম্যাচ। তার আগে পাওলো মালদিনি ২৪ বছর ইন্টার মিলানে খেলে ৬৪৭ ম্যাচ খেলেছিলেন। সূত্র ও ভিডিও : রাইজিংবিডি
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



