Advertisement
স্পোর্টস ডেস্ক : ব্যাট করতে নামলে শুরুতেই একের পর এক উইকেট হারানো- এক সময়ের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল বাংলাদেশের। কিন্তু ২০১৫ বিশ্বকাপের পর সেই অভ্যাসটা পরিবর্তন করে এই জায়গাটায় দারুণ উন্নতি করেছিল টাইগাররা। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর চার বছর আগের সেই অভ্যাসটাই যেন আবার ফিরে এলো।

ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারানোর প্রতিযোগিতায় নেমেছে যেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৮৮ রানের মধ্যে একে একে সাজঘরে ফিরে গেছেন ৫জন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান।

সৌম্য সরকারের পর তামিম ইকবাল। এরপর ফিরে গেলেন মোহাম্মদ মিঠুন এবং মাহমুদউল্লাহ রিয়াদও। শেষ পর্যন্ত রান আউট হলেন সাব্বির রহমান। ৮৮ রানের মাতায় ফিরে গেছেন প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যান। ফলে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এই বিপর্যয় থেকে দলকে কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মুশফিকুর রহীম। সঙ্গে আছেন এখন মোসাদ্দেক হোসেন সৈকত।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮। ৩১ রান নিয়ে মুশফিকুর রহীম এবং তার সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন ২ রানে।

লাসিথ মালিঙ্গা পরবর্তী যুগ শুরু করলো শ্রীলঙ্কা। আগের ম্যাচেই জীবনের শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন এই লঙ্কান কিংবদন্তী পেসার। নিজের শেষ ম্যাচে দেশকে ৯১ রানের বিশাল ব্যবধানে জয় এনে দিয়েছেন। দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন তিন উইকেট।

মালিঙ্গা পরবর্তী ওয়ানডে ম্যাচে টস হেরেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমেছে সফরকারী বাংলাদেশ। তবে আর প্রেমাদাসায় টস জিতে ব্যাট করতে নেমে সূচনাটা মোটেও ভালো হলো না টাইগারদের। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে দারুণ বিপদে পড়ে গেছে সফরকারীরা।

মালিঙ্গা না থাকলেও বাংলাদেশের ইনিংসের ওপর ঝড় তুলছেন নুয়ান প্রদীপ আর ইসুরু উদানা। এই দুই বোলারের আগুনে বোলিংয়ের সামনে সৌম্য হয়েছেন এলবিডব্লিউ এবং তামিম ইকবাল হয়েছেন বোল্ড।

শুরুর অ্যাপ্রোচটা ভালোই ছিল দুই ওপেনারের। কিন্তু ৬ষ্ঠ ওভারে এসে নুয়ান প্রদীপের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান সৌম্য সরকার। ফুলটস বলটিই ব্যাটে লাগাতে পারলেন না, সরাসরি গিয়ে আঘাত হানে প্যাডে। ১৩ বলে ১১ রান করে ফিরে গেলেন সৌম্য।

৯ম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফিরে যান তামিম ইকবাল। ইসুরু উদানার বলটাকে নিজেই ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে স্ট্যাম্পে টেন আনলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আউট হওয়ার আগে ৩১ বল মোকাবেলা করে ১৯ রান করেন তামিম।

তামিম আউট হওয়ার পর জুটি গড়ার চেষ্টা করেন দুই ডানহাতি মুশফিকুর রহীম আর মোহাম্মদ মিঠুন। তাদের ব্যাটে ঘুরে দাঁড়ানোরও চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ১৫তম ওভারের তৃতীয় বলে বলটাতে সোজা কুশল মেন্ডিসের হাতে তুলে দেন মোহাম্মদ মিঠুন। ৫২ রানের মাথায় ফিরে যান তিনি। ২৩ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন।

মিঠুন আউট হওয়ার পর আশা ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। মুশফিকের সঙ্গে ভালো একটা জুটি গড়তে পারলে বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব ছিল। কিন্তু মাত্র ১৬ রানের জুটি গড়তে পারলেন রিয়াদ। ১৯তম ওভারের শেষ বলে ধনঞ্জয়া ডি সিলভার ঘূর্ণি বলে বোল্ড হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ। ১৮ বল খেলে মাত্র ৬ রান করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.