
এ মামলার আসামিরা হলেন মেসার্স টাইটান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান, পরিচালক আরশিয়া আতিক ও বেসিক ব্যাংকের গুলশান শাখার চাকরিচ্যুত ব্যবস্থাপক এস আসিফ আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা আত্মসাৎ করেন । তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



