Advertisement

বছর ঘুরে আবারও মুসলিম ধর্মাবলম্বীদের দুয়ারে কড়া নাড়ছে ইদুল আজহা বা কোরবানির ঈদ। মুসলমানদের দ্বিতীয় বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে ক’দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পশুর হাটের ব্যস্ততা। কোরবানির পশু কিনতে দেশের সকল পশুর হাটে বিক্রেতাদের ভিড় থাকবে উপচে পড়া।

এ বছর ঈদুল ফিতর বা রোজার ঈদে সরকারি কর্মজীবীরা লম্বা ছুটি পেয়েছেন। ঈদুল আজহায়ও তাদের জন্য সুখবর। এবার কোরবানির ঈদে সরকারি চাকুরিজীবীরা অন্তত ৯ দিনের ছুটি পাবেন। মাত্র একদিন ছুটি নিতে পারলেই টানা ৯ দিনের ছুটি মিলে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ১২ আগস্ট (সম্ভাব্য) ঈদ হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) এরইমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন হতে পারে।

আর যেহেতু সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সেই হিসাবেও চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হবে ১২ আগস্ট।

যদি ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হয় তবে সরকারি চাকুরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে পাক্কা ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে।

যদিও গেল ঈদুল ফিতরে ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে থাকা কর্মদিবসটিকে ছুটি ঘোষণার আওতায় আনা হয়নি।

গত বছর মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট আর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.