Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৯ বছর পর বাংলাদেশি কাউকে ছাড়া মাঠে গড়াবে আইপিএল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৯ বছর পর বাংলাদেশি কাউকে ছাড়া মাঠে গড়াবে আইপিএল

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 20, 20191 Min Read

৯ বছর পর বাংলাদেশি কাউকে ছাড়া মাঠে গড়াবে আইপিএল

Advertisement

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মতো বাংলাদেশি ক্রিকেটার ছাড়া মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ (আইপিএল)।  ২০১০ সালে এর আগে আইপিএলে দল পায়নি কোনো বাংলাদেশি।  ৯ বছর পর এবার ফের বাংলাদেশি কাউকে দলে নেয়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএলের ১৩তম আসরের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয় বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু এই দুইজনের কাউকেই দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে দল পান বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাংলাদেশি এই অভিজ্ঞ স্পিনারকে দলে ভেড়ায়। আইপিএলের ওই আসরে একটি ম্যাচ খেলার সুযোগ পান রাজ্জাক।

এরপরের আসরে পেসার মাশরাফি বিন মুর্তজাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই আসরে একটি ম্যাচ খেলার সুযোগ পান ডানহাতি এই পেসার। একই আসরে মোহাম্মদ আশরাফুলও দল পান আইপিএলে। তাঁকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

২০১০ সালের আইপিএলে কোনো বাংলাদেশি দল পাননি আইপিএলে। ২০১১ সালে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয় কলকাতা। এরপর টানা সাত আসর কলকাতা দলে ছিলেন সাকিব। এরপর ২০১৮ এবং ২০১৯ সালে সানরাইজার্স হায়দরবাদের হয়ে খেলেন তিনি।

বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে ২০১২ সালে দলে নেয় পুনে ওয়ারিয়র্স। অবশ্য আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি তামিম। ২০১৬ সালের আইপিএলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa