Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ৯ হাজার ৭১২ বাড়িতে অভিযান, ২৫৮টি বাড়িতে লার্ভা : আতিকুল
জাতীয় স্লাইডার

৯ হাজার ৭১২ বাড়িতে অভিযান, ২৫৮টি বাড়িতে লার্ভা : আতিকুল

By Protik Hossainআগস্ট 26, 2019Updated:আগস্ট 26, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : জনগণ সচেতন হলে এডিস মশা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবো বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম। সোমবার (২৬ আগস্ট) দুপুরে নুরজাহান রোড এডিস মশা নির্মূলে চিরুনি অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এ মন্তব্য করেন।

আতিকুল ইসলাম বলেন, রোববার (২৫ আগস্ট) ১০ হাজার বাড়িতে যাওয়ার লক্ষ্য ছিল, কিন্তু আমরা গতকাল ৯ হাজার ৭১২ বাড়িতে গিয়েছি। ২৫৮টি বাড়িতে লার্ভা পেয়েছি। জনগণ সচেতন হলে এডিস মশা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবো। বাসাবাড়িতে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে না, কিন্তু অফিস-আদালত ও প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। এখন সিটি করপোরেশনের প্রায় তিন হাজার ছয়শ কর্মী মাঠে কাজ করছে।

মেয়র বলেন, যেকোনো এলাকার সোসাইটি, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সবাইকে এগিয়ে আসতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। সবাই মিলে পরিষ্কার করলে আমার জন্য সুবিধা হয়।

মেয়র উদাহরণ দিয়ে বলেন, সকাল ৯টার মধ্যে সিটি করপোরেশন থেকে রাস্তা পরিষ্কার করা হয়। কিন্তু দোকানপাটগুলো খুলে ময়লা পরিষ্কার করে আবার রাস্তায় ফেলছে। আমি অনুরোধ করবো সবাইকে শহরটাকে ভালোবাসার জন্য, দেশটাকে ভালোবাসার জন্য। আমি মনে করি আমরা সবাই এই ঢাকা শহরে থাকবো। শহরকে ভালোবেসে পরিষ্কার-পরিছন্ন রাখবো আমরা সবাই।

মেয়র আরও বলেন, আমাদের কর্মকর্তা, পরিচ্ছন্নকর্মী ও মশক নিধন কর্মীদের সঙ্গে হাত মেলাতে। এছাড়াও আমি দেখতে এসেছি, মিরপুর-মোহাম্মদপুর এলাকায় কীভাবে করা হচ্ছে এডিস মশা নির্মূলে চিরুনি অভিযান। গুলশান, বানানীতেও গিয়েছিলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনসুর হোসেন, অঞ্চল-৫ এর নিবার্হী কর্মকর্তা মাসুদ হোসেন, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন 13, 2026
cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

জুন 13, 2026
স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

জুন 13, 2026
Latest News
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa