Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৯ হাজারি ক্লাবে শোয়েব মালিক
ক্রিকেট (Cricket) খেলাধুলা

৯ হাজারি ক্লাবে শোয়েব মালিক

By Saleh MohammadOctober 7, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সেরা অলরাউন্ডার শোয়েব মালিক এবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজনকে নেতৃত্ব দিচ্ছেন। কোয়ালিফায়ার ম্যাচের আগে প্রাথমিক পর্বে তার দল ১০ ম্যাচের দশটিতেই জিতেছে। কোয়ালিফায়ারে সাকিবদের বার্বাডোজকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিটও কেটেছে মালিকের দলটি। নিজেও খেলেছেন ক্যামিও এক ইনিংস।

Shoaib-Malik-0710-750x563আগে ব্যাটিংয়ে নামা গায়ানা ৩ উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। জবাবে, ৮ উইকেট হারানো বার্বাডোজের ইনিংস থামে ১৮৮ রানের মাথায়। অপরাজিত থাকা মালিকের দল গায়ানা ৩০ রানে জয় তুলে নেয়। ওপেনার ব্রান্ডন কিং ৭২ বলে ১০টি চার আর ১১টি ছক্কা করেন অপরাজিত ১৩২ রান। আরেক ওপেনার চন্দরপল হেমরাজ ২৭ রান, শিমরন হেটমায়ার ৩ রানে বিদায় নেন। দলপতি শোয়েব মালিক ১৯ বলে তিন ছক্কায় ৩২ রান করেন। নিকোলাস পুরান ৩ বলে দুই ছক্কায় ১২ রান করে অপরাজিত থাকেন।

সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। জেসন হোল্ডার ৪ ওভারে ৩৬ রান খরচায় পান একটি উইকেট। হেইডেন ওয়ালশ ৪ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

১৯ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে শোয়েব মালিক টি-টোয়েন্টি ফরম্যাটে ৯ হাজারি ক্লাবের সদস্য হলেন। চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে নাম লেখান পাকিস্তানি অলরাউন্ডার। ৩৫৬ টি-টোয়েন্টি ম্যাচে মালিকের নামের পাশে জমেছে ৯০১৪ রান। কোনো সেঞ্চুরি না থাকলেও তিনি ৫৩টি ফিফটির দেখা পেয়েছেন। বল হাতে এই ফরম্যাটে তিনি নিয়েছেন ১৪২ উইকেট। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। এই ক্যারিবীয়ান ৩৯৪ ম্যাচে করেছেন ১৩০৫০ রান। আছে ২২টি সেঞ্চুরি আর ৮০টি ফিফটির ইনিংস।

Advertisement

দ্বিতীয় সর্বোচ্চ ৯৯২২ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন টেইলর। ৩৭০ ম্যাচ খেলে সাতটি সেঞ্চুরি আর ৫৫টি ফিফটিতে তিনি এই রান সংগ্রহ করেছেন। তৃতীয় সর্বোচ্চ রান আরেক ক্যারিবীয়ানের দখলে। কাইরন পোলার্ড ৪৮৯ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি আর ৪৮টি ফিফটিতে করেছেন ৯৭৫৭ রান।

সিপিএলের ফাইনালে উঠেছে গায়ানা। আর সাকিবদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে তাদের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। আগামী ১০ অক্টোবর বার্বাডোজ-ত্রিনবাগোর মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে। ফাইনালে গায়ানার বিপক্ষে খেলতে হলে সাকিবদের সেই ম্যাচটি জিততেই হবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa