Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ
জাতীয় স্লাইডার

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

By Arif Armanএপ্রিল 2, 20263 Mins Read

 সিদ্ধান্ত

Advertisement
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের সিটি করপোরেশন এলাকার স্কুল-কলেজগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন বা ব্লেন্ডেড শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ বৃহস্পতিবার।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিকল্পনা করা হয়েছে। এই প্রক্রিয়ায় এক দিন পর পর অনলাইন ও অফলাইন ক্লাস চলবে, তবে অনলাইন ক্লাসের সময়ও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। বিশেষ করে ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, অনলাইনে শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে মিশ্র পদ্ধতির (অনলাইন ও সশরীর) বিষয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির অনিশ্চয়তার কারণেই তারা এই মিশ্র পদ্ধতির কথা ভাবছেন।

বাল্যবিয়ে নিয়ে বিতর্কের মাঝেই প্রকাশ্যে এলো লুবাবার স্বামীর ছবি

তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে ছুটি ও বিভিন্ন আন্দোলন মিলিয়ে নির্ধারিত কিছু ক্লাস হয়নি। এ জন্য এখন স্কুলকে সপ্তাহে ছয় দিন করা হয়েছে (পরবর্তী ১০টি শনিবার)। এরই মধ্যে আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে ভাবছেন, অনলাইন ও সশরীর—এই মিশ্র পদ্ধতি করা যায় কি না।

এক জরিপের বরাতে মন্ত্রী জানান, প্রায় ৫৫ শতাংশ অংশীজন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার পক্ষে মত দিয়েছেন। তবে শিক্ষার্থীদের সামাজিকীকরণের বিষয়টি মাথায় রেখে পুরোপুরি অনলাইনে না গিয়ে এই ব্লেন্ডেড মডেলটি বিবেচনার পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, সরকারের এই সম্ভাব্য উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। সংগঠনের সভাপতি একেএম আশরাফুল হক এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন, তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে সামনে ও-লেভেল, এ-লেভেল এবং সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল পরীক্ষা থাকায় এই সময়ে সশরীর ক্লাস বন্ধ করাকে তারা আত্মঘাতী হিসেবে দেখছেন।

অভিভাবকদের মতে, করোনাকালীন অভিজ্ঞতা থেকে দেখা গেছে— স্কুলপর্যায়ে অনলাইন ক্লাস কার্যকর হয় না এবং এর ফলে পড়াশোনার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিভাইসের বাড়তি খরচ বর্তমান বাজার পরিস্থিতিতে অভিভাবকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি করবে এবং কর্মজীবী অভিভাবকদের পক্ষে সন্তানদের ক্লাস তদারকি করাও অসম্ভব হয়ে পড়বে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প হিসেবে অভিভাবক ফোরাম থেকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। তারা ৩+৩ মডেল বাতিল করে সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস চালু রেখে বাকি ৩ দিন স্কুল সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন, যাতে যাতায়াত ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ উভয়ই সাশ্রয় হয়। এছাড়া স্কুলের কার্যঘণ্টা কিছুটা কমিয়ে আনা, শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আলো-বাতাস নিশ্চিত করার মাধ্যমেও সংকট মোকাবিলা সম্ভব বলে তারা মনে করেন।

কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না করে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রমজানের ছুটি ও অন্যান্য কারণে নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে বর্তমানে শনিবারসহ সপ্তাহে ছয় দিন ক্লাস চললেও বর্তমান সংকটে তাতে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    প্রধানমন্ত্রী

    কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

    জুন 17, 2026
    বিএনপির বহিষ্কৃত নেতা

    ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

    জুন 17, 2026
    প্রধানমন্ত্রী

    এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

    জুন 17, 2026
    Latest News
    প্রধানমন্ত্রী

    কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

    বিএনপির বহিষ্কৃত নেতা

    ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

    প্রধানমন্ত্রী

    এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

    ফিটনেস

    পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

    আবহাওয়ার খবর বৃষ্টির

    আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

    জার্মানি

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

    শিক্ষা মন্ত্রণালয়

    মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

    আইনজীবী আশিক রুবাইয়াত

    সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

    পানি সরবরাহ বন্ধ

    যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa