Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অনাগত সন্তানের মুখ দেখা হলো না রানীর
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

অনাগত সন্তানের মুখ দেখা হলো না রানীর

By Shamim RezaNovember 17, 20202 Mins Read

অনাগত সন্তানের মুখ দেখা হলো না রানীর

Advertisement

জুমবাংলা ডেস্ক : অনাগত সন্তানের মুখ দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন রানী আকতার। দু-এক দিনের মধ্যে সন্তান প্রসবের দিন ধার্য ছিল। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হলো না। চট্টগ্রামের পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা রানীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা জামাল মিয়া যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগে থানায় মামলা করেছেন। পটিয়া থানার ওসি মিনহাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে রানী আকতারের ঘরে যান প্রতিবেশী হাসনা বানু। নিহত রানীর ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পরও সাড়া না পাওয়ায় তার স্বামী শহীদকে খবর দেন হাসনা বানু। পরে স্বামী শহীদ এসে ডাকলেও সাড়া না পাওয়ায় ঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করেন শহীদ। সেখানে দেখতে পায়, রানী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আবদুল আলীম জানান, এক বছর আগে করল গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে তার বোনের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য তার বোনের ওপর স্বামী-শাশুড়ি শারীরিক নির্যাতন চালাত।

স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন জানান, তাদের সংসার জীবনে প্রায় সময় ঝগড়া-বিবাদ চলে আসছিল। আমরা স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসা করার জন্য বৈঠক করি।

পটিয়া থানার এএসআই মোকতার হোসেন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যৌতুকের দাবিতে রানী ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তার জের ধরে রানী আত্মহত্যা করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

July 11, 2026
Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

July 11, 2026
Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

July 11, 2026

Latest News

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa