Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অনৈতিক সম্পর্কের এ কেমন মর্মান্তিক পরিণতি
বিভাগীয় সংবাদ

অনৈতিক সম্পর্কের এ কেমন মর্মান্তিক পরিণতি

By Sibbir OsmanAugust 17, 20213 Mins Read

অনৈতিক সম্পর্কের এ কেমন মর্মান্তিক পরিণতি
প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় জহির রিমন। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও রিমনের সন্ধান পাওয়া যায় না। তার বড় ভাই এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। রিমন নিখোঁজ হয় ৭ মার্চ। নিখোঁজের ১৬ দিন পর রিমনের পরিবার জানতে পারে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে অজ্ঞাত একটি লাশ পড়ে আছে। সাভারের ভাকুর্তা এলাকার শৈলমাছি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। নিখোঁজের এক দিন পর ৮ মার্চ লাশটি উদ্ধার হওয়ায় পরিবারের ধারণা লাশটি রিমনের হতে পারে। তারা শুনেই ছুটে যায়। ফুলে গেলেও তারা দেখে চিনতে পারে লাশটি রিমনের। ১৬ দিন পর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ প্রথমেই রিমনের মোবাইল ফোনের অবস্থান জানার চেষ্টা করে। পুলিশ দেখে ফোনের অবস্থান রাজধানীর বাড্ডায়। পুলিশ বাড্ডায় অভিযান চালায়। রিমনের ফোনসহ গ্রেপ্তার করে শুভ নামের এক যুবককে। তাকে থানায় নিয়ে জেরা শুরু করে।

যুবকটি বলে, ফোনটা আমার বউ মিম দিছে। এ কথা বলেই যুবকটি আবারও চুপ। পুলিশ এতে বিরক্ত হয়ে। যুবকটি বলে, জহির রিমন নামে পরিচিত একজন টাকা ধার নিয়েছিল বউয়ের কাছ থেকে। কিন্তু টাকা ফেরত দিচ্ছিল না রিমন। তাই তার সঙ্গে দেখা হওয়া মাত্রই মিম তার মোবাইল ফোনটি রেখে দেয়। টাকা দিয়ে ফেরত নিয়ে যাবে বলেছিল। এরপর থেকে আর রিমনের সঙ্গে যোগাযোগ নেই তার।

পুলিশ নিশ্চিত শুভ মিথ্যা বলছে। তাকে আরো জেরা করে। একপর্যায়ে শুভ জানায়, রিমনের সঙ্গে তার স্ত্রী মিমের একটা ভালো সম্পর্ক ছিল। তারা পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। কিন্তু সে এটা সহ্য করতে পারেনি। তাই খুন করেছে রিমনকে। শুভ পুলিশকে জানায়, ৭ মার্চ রাত সাড়ে ১০টায় রিমনকে নিয়ে সিএনজিচালিত অটোরকিশায় করে শুভ যায় কেরানীগঞ্জের আটিবাজারে। সেখানে তারা পৌঁছায় রাত সাড়ে ১১টার দিকে। নিরিবিলি পরিবেশে গল্প করতে নদীর পাড়ে গিয়ে বসে রিমন আর শুভ। গল্পের একপর্যায়ে শুভ জানতে চায় রিমনের কাছে তার স্ত্রী মিমের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা। কিছুক্ষণ মাথা নিচু করে ছিল রিমন।

একপর্যায়ে সে স্বীকার করে। শুভর কাছে ক্ষমা চায়। আর কখনো এমন হবে না বলেও কথা দেয়। মাথা নিচু করে থাকে রিমন। এ সুযোগে পেছন থেকে হাতুড়ি বের করে শুভ। রিমনের মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। লুটিয়ে পড়ে রিমন। এরপরও থামেনি। হাতুড়ি দিয়ে আঘাত করতেই থাকে, যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ ছিল। পরে মরদেহ ভাসিয়ে দেয় বুড়িগঙ্গায়।

পুলিশ জানায়, ঘটনার একদিন পর লাশটি ভাসতে ভাসতে চলে যায় সাভারের ভাকুর্তা এলাকার শৈলমাছি ঘাট এলাকায়। সেখান থেকে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড। শুভ তার ক্ষোভ ও আক্রোশ থেকে হত্যা করেছে। অনেক সময় নিয়ে তাকে (রিমন) পেটানোর পর যখন দেখেছে আর নড়ছে না তখন পানিতে ফেলে দেয় সে। রাত ১২টা থেকে সাড়ে ১টার দিকে এটি হতে পারে। রিমন হত্যাকাণ্ডের বিষয়টি আরো তদন্ত করে দেখছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa