
নিহতের নাম জুয়েনা আক্তার (১৯)। তিনি কাশোরারচর গ্রামের অলি নেওয়াজের মেয়ে। অভিযুক্ত সুমন (২১) পার্শ্ববর্তী চংশোলাকিয়া এলাকার আব্দুর রহিম ভুট্টোর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে অটোরিকশাচালক সুমন ও জুয়েনার বিয়ে হয়। অভাব-অনটনের সংসারে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। ১৫ দিন আগে জুয়েনা রাগ করে বাবার বাড়ি কাশোরারচর গ্রামে চলে যান। তবে সুমন নিয়মিত শ্বশুরবাড়ি গিয়ে রাতযাপন করত। মঙ্গলবার রাতেও সুমন শ্বশুরবাড়ি যায়। তবে ভোর বেলা সে বেরিয়ে যায়।
বুধবার সকালে জুয়েনার বাবা অলি নেওয়াজ মেয়ের ঘরে গিয়ে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে শ্বাসরোধে হ’ত্যা করা হয়েছে। এ ব্যাপারে স্বামী সুমনকে ধরতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



