Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অপরাজনীতির বিপক্ষে অবস্থান নিতে হবে : রেজাউল করিম
জাতীয় বিভাগীয় সংবাদ

অপরাজনীতির বিপক্ষে অবস্থান নিতে হবে : রেজাউল করিম

By জুমবাংলা নিউজ ডেস্কMay 6, 2022Updated:May 6, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করা অপরাজনীতির বিপক্ষে দল-মত নির্বিশেষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন ।

অপরাজনীতির বিপক্ষে অবস্থান নিতে হবে : রেজাউল করিম
ফাইল ছবি
Advertisement

আজ পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে দুস্থ জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠান আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করে, যারা অপরাজনীতি করে, যারা ধ্বংসের রাজনীতি করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। বিপক্ষে অবস্থান নিতে হবে স্বাধীনতাবিরোধীদের। প্রত্যেকের মধ্যে নিজস্ব বিশ্বাস ও চেতনা থাকলেও স্বাধীনতা বিরোধীদের ভ্রান্ত, অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সকলকে প্রগতিশীল রাজনীতিতে আসতে হবে।

তিনি বলেন, যদি কেউ ধ্বংসাত্মক কার্যক্রম করতে চায়, পেট্রোল বোমা নিক্ষেপ করতে চায়, মানুষকে সন্ত্রাসী কর্মকান্ডের দিকে নিয়ে যেতে চায়, তাহলে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব আছে আইনশৃঙ্খলা রক্ষা করার। এ জাতীয় অপরাজনীতি যারা করবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তাদের যেকোন মূল্যে প্রতিহত করবে।

মন্ত্রী বলেন, আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছি। শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের জাদুকর। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, স্থানীয় অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি অফিস হলরুমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় যোগ দেন মন্ত্রী। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

July 13, 2026
আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

July 13, 2026
Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

July 13, 2026

Latest News

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa