Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের বড়বাড়ি এলাকার বাসিন্ধা জুয়েলারী ব্যবসায়ি রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে মুমূর্ষ অবস্থায় উত্তরার ডিয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসময় অপহরণকারীরা র‌্যাবের টের পেয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজধানী উত্তরাস্থ দিয়াবাড়ী এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়ী এলাকায় অভিযান কালে অপহরণকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকারআব্দুল মান্নান হাওলাদারের ছেলেঅপহৃতমো. শফিকুল ইসলাম(৪০)মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে দ্রæত পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

তিনি ঘটনার বিবরণ দিয়ে আরো জানায়, অপহৃত ভিকটিম পেশায় একজন জুয়েলারী ব্যবসায়ী। সে গত ১৬ আগষ্ট বেলা ১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা কুনিয়া বড়বাড়ী হতে তার উত্তরাস্থ দোকানে যাওয়া মাত্র অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে তার হাত-পা বেধে রেখে প্রচন্ড ভাবে মারধর করে এবং তার সাথে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক অশ্লীল ভিডিও তৈরী করে তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করে।

পরবর্তীতে গত ১৬ আগস্ট সাড়ে ৪ টার দিকে অপহরনকারীরা ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে অন্যাথায় তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় এবং তাকে শারীরিক নির্যাতন করে।বিষয়টি গত ১৭ আগস্ট সোয়া ১২ টার সময় ভিকটিমের পরিবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প এসে অপহৃত ভিকটিমকে ফিরে পাওয়ার জন্য আইনগত সাহায্য কামনা করে।

অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে। পরে গাজীপুর এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে উত্তরাস্থ দিয়াবাড়ী একটি ফ্ল্যাটের গোপন কক্ষ হইতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘঁনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর-১৮ তারিখ ১৮/০৮/২০২০ ধারা-৩৬৪/৩৮৬ পেনাল কোড।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.