Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অবশেষে ইরান ত্যাগের অনুমতি পেলেন দ. কোরিয়ার নাবিকরা
আন্তর্জাতিক

অবশেষে ইরান ত্যাগের অনুমতি পেলেন দ. কোরিয়ার নাবিকরা

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 3, 2021Updated:February 3, 20212 Mins Read

অবশেষে ইরান ত্যাগের অনুমতি পেলেন দ. কোরিয়ার নাবিকরা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক মাস আগে পারস্য উপসাগর থেকে আটক দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকারের নাবিকদের ইরান ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে। খবর পার্সটুডে’র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে গতকাল (মঙ্গলবার) তেহরানে বলেছেন, দক্ষিণ কোরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ইরানের বিচার বিভাগ এসব নাবিককে ইরান ত্যাগের অনুমতি দিয়েছে। বিষয়টিকে তিনি ইরানের পক্ষ থেকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

তবে দক্ষিণ কোরিয়ার তেল ট্যাংকারটির আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিষয়টি এখনো ইরানের আদালতে বিচারাধীন রয়েছে এবং এটির ক্যাপ্টেনের বিরুদ্ধেও আদালতে মামলা চলবে বলে তিনি জানান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী গত ৪ জানুয়ারি পারস্য উপসাগরের পানি দূষিত করার অভিযোগে ২০ ক্রু’সহ দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকার আটক করে।

জাহাজটি আটকের কয়েকদিনের মধ্যে দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসে পদস্থ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া কয়েকশ’ কোটি ডলার ফেরত দেয়ার আহ্বান জানায় ইরান। কিন্তু তখন বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে কোনো আপোষরফা হয়নি।

ইরান বলেছে, সেদেশের তেল বিক্রির প্রায় ৭০০ কোটি ডলার দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংকে আটক রয়েছে। অন্যদিকে সিউল দাবি করছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ইরানে পাঠানো সম্ভব হচ্ছে না।

খাতিবজাদে মঙ্গলবার আরো বলেছেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলাপ করে আরেকবার তার দেশের আটকে পড়া অর্থ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় সিউলের পক্ষ থেকে ইরানের অর্থ ছেড়ে দেয়ার প্রস্তুতির কথা জানিয়ে বলা হয়েছে, নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার অবসান হওয়া মাত্র তারা ইরানের অর্থ তেহরানকে ফেরত দেবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa