Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘অবৈধ বিদেশী’ খুঁজতে আসামের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ!
আন্তর্জাতিক

‘অবৈধ বিদেশী’ খুঁজতে আসামের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ!

By Saleh MohammadSeptember 2, 20193 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূডান্ত তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গে কোমর বেঁধে নেমেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাংলায় এনআরসি তালিকা প্রণয়নে নতুন টিম গড়ার উদ্যোগ নিয়েছে দলটি। পশ্চিমবঙ্গে কেন এনআরসি, কী তার সুফল, তা বোঝাতেই নতুন টিম গড়ে প্রচারে নামতে চাইছে গেরুয়া শিবির।

‘অবৈধ বিদেশী’ খুঁজতে আসামের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ!বিজেপি যে এনআরসির পথ থেকে এক বিন্দু সরছে না, এতেই তা পরিষ্কার হয়ে গেছে।

গতকাল রোববার আউটলুক ইন্ডিয়া জানায়, রাজ্যে এনআরসি আর নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার শুরু করবে বিজেপি। টিম গঠনে রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তন বসুকে দায়িত্ব দেয়া হয়েছে। পুজোর আগেই বিজেপি জোর প্রচার শুরু করে দিতে চাইছে।

আসামে এনআরসির পরই রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় জোরগলায় বলেছিলেন, ‘বাংলায়ও এনআরসি হবে। কারণ বাংলা অনুপ্রবেশকারীদের প্রবেশদ্বার। বাংলা দিয়েই সারা দেশে ছড়িয়ে পড়েন অনুপ্রবেশকারীরা।’ পশ্চিমবঙ্গে এনআরসি চালুর হুমকি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও।

Advertisement

আসামে এনআরসি তালিকা প্রকাশের দিন শনিবার পশ্চিমবঙ্গের বর্ধমানে এক সভায় তিনি বলেন, ‘বাংলায় এনআরসির সবচেয়ে বেশি প্রয়োজন। অর্থনৈতিক-সামাজিক সব ক্ষেত্রেই এ রাজ্যকে লুট করছে বিদেশিরাই।

সেই বিদেশিদের চিহ্নিত করব। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। নাগরিকত্ব বিল পাস করে বাংলাদেশি হিন্দুদের স্বাগত জানানো হবে।’

পশ্চিমবঙ্গে এনআরসি বাস্তবায়নের আগে সেখানকার নাগরিকদের মাঝে সে বিষয়ে সচেতনতা বাড়াতে চায় বিজেপি। এনআরসি কী এবং কেন, কী এর উপকারিতা, কী সুফল মিলবে, তা পুস্তিকা আকারে বাড়ি বাড়ি বিলি করবে দলটি।

বাংলার মানুষকে এনআরসির প্রয়োজনীয়তা বোঝাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সেই উদ্যোগের মাধ্যমেই বুঝিয়ে দিতে চাইছে কারা অনুপ্রবেশকারী আর কারা উদ্বাস্তু। বিজেপির কথায়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এ দেশে আসা মুসলমানরা অনুপ্রবেশকারী। আর ওই দেশ থেকে আসা হিন্দুসহ অন্য ধর্মাবলম্বীরা শরণার্থী।

প্রতিবেশী দেশ থেকে আসা ওইসব শরণার্থীর পাশে থাকবে সরকার, তাদের জন্য নাগরিকত্ব বিল আনা হবে। দিলীপ ঘোষের কথায়ই তা স্পষ্ট হয়েছে। শনিবার আসামের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে প্রায় ১৯ লাখ ৬ হাজার মানুষের নাম বাদ পড়েছে।

এই নাম বাদ যাওয়া ১৯ লাখ শরণার্থী আবার তাদের নথি জমা দিয়ে তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারবেন ৩১ ডিসেম্বরের মধ্যে। আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, বাদ পড়াদের মধ্যে ১৪ লাখ বেআইনিভাবে বাংলাদেশ থেকে এ দেশে এসেছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে দেয়া হবে।

আসামের এনআরসি তালিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বশর্মা দাবি করেছেন, সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের নথি আবার খতিয়ে দেখা উচিত। তারা নথিতে কারচুপি করেছে বলে অভিযোগ তুলেছেন বিশ্বশর্মা।

এখানেই থেমে থাকেননি তিনি। ১৪ লাখ বেআইনি শরণার্থীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার কথা বলেছেন তিনি। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন বিশ্বশর্মা।

তিনি বলেন, ‘ভারত কোন ধর্মশালা নয় যে, এখানে সব ধর্মের নাগরিকদের আশ্রয় দেয়া হবে।’ শুধু পশ্চিমবঙ্গে নয়, দিল্লি ও তেলেঙ্গানায় এনআরসি চালুর দাবি উঠেছে বিজেপির মধ্যে।

দিল্লির বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি বলেন, ‘দিল্লিতে পরিস্থিতি আরও ভয়ানক। এখানেও এনআরসি প্রয়োজন।’ একই সুরে কথা বলেছেন তেলেঙ্গানার বিজেপি নেতা রাজা সিং। তিনি বলেন, তেলেঙ্গানায়ও এনআরসি হোক।

হায়দরাবাদের এমআইএম দলের নেতা ও এমপি আসাউদ্দীন ওয়াইসির প্রসঙ্গ টেনে রাজা সিং বলেন, ‘আসাউদ্দীন ভোটব্যাংক বাড়াতে এখন বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিচ্ছেন।’

জবাবে আসাউদ্দীন বলেন, অমিত শাহ ব্যাখ্যা দিক- তিনি কীভাবে ৪০ লাখ অনুপ্রবেশকারীর সন্ধান পেয়েছিলেন? এবার কেন কমে ১৯ লাখ হল? তার অভিযোগ, বিজেপি শুধু হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিলে তা হবে সমান অধিকারের লঙ্ঘন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa