দুই তারকা অভিনয়শিল্পীর কাণ্ড নিয়ে সরগরম তামিল চলচ্চিত্রাঙ্গন। প্রেম-বিচ্ছেদকে কেন্দ্র করে তাদের জটিলতার সূচনা। তারপর অভিনেতাকে জুতাপেটা করেন অভিনেত্রী। ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয়ে পরিণত হয়েছে। খবর সিয়াসাত ডটকমের।

এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই তারকা জুটি প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। তারা বিয়েরও পরিকল্পনা করেন। কিন্তু সময়ের সঙ্গে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ও পেশাগত বিষয় নিয়ন্ত্রণের অতিরিক্ত চেষ্টা করেন। এ পরিস্থিতিতে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিচ্ছেদের আগে চেন্নাইয়ের একটি বিলাসবহুল তারকা হোটেলে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিনেতাকে জুতাপেটা করেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামেও অভিনেতাকে আনফলো করেন তিনি।
এ ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নেটিজেনরাও অভিনেতা-অভিনেত্রীর নামপরিচয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। কেবল তাই, দুইয়ে দুইয়ে চার মেলানোর হিসাব কষাও শুরু করেন।
এরই মধ্যে এ চর্চায় দুটো নাম উঠে এসেছে। তারা হলেন—জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর ও অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রম। সম্প্রতি ইনস্টাগ্রামে ধ্রুবকে আনফলো করেছেন অনুপমা। পাশাপাশি একটি পোস্ট করেছেন, যা এই ঘটনাকে উসকে দিয়েছে।
অনুপমা তার বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরো অনেক বেশি মজার হয়ে ওঠে।” বার্নিং ইস্যু হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই তারকা জুটি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর ২০১৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। ইতোমধ্যে তার অভিনীত দেড় ডজন সিনেমা মুক্তি পেয়েছে। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমা বক্স অফিসে সফলতা লাভ করেছে। রূপের জাদুতেও দর্শকের মনে নাড়া দিয়েছেন এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



