নেপালি অভিনেতা সুনীল থাপা আর নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শোকের ছায়া নেমে এসেছে নেপালি শোবিজ অঙ্গনে।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করা সুনীল সম্প্রতি অসুস্থ হয়ে পড়ালে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগের দিন অর্থাৎ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ‘রাম নাম সত্য হো’ ছবির শুটিং করেছেন।
নেপালি সিনেমার পাশাপাশি বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ছবিতে কোচ রঞ্জিৎ সিংহের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ১৯৮১ সালে কমল হাসান ও রতি অগ্নিহোত্রীর ‘এক দুজে কে লিয়ে’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সুনীল থাপার। কাজ করেছেন ভোজপুরি ছবিতেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এ।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘সুনীল থাপার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বিনোদন দুনিয়ায় তার অবদান অনস্বীকার্য। নেপালি ছবিতেও তার অবদান অনেক। অভিনয়ের লিগ্যাসি আগামী প্রজন্মের শিল্পীদেরও সমৃদ্ধ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


