Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন রহস্যঘেরা ‘দ্য এক্স ফাইলস’ রিবুটে হিমেশ প্যাটেল
বিনোদন

রহস্যঘেরা ‘দ্য এক্স ফাইলস’ রিবুটে হিমেশ প্যাটেল

By Shamim RezaApril 3, 20262 Mins Read

ওটিটি প্ল্যটফর্ম হুলুর পর্দায় নতুন করে আসতে চলা সিরিজ ‘দ্য এক্স ফাইলসে’ দুই এফবিআই এজেন্টের একজন হতে চলেছেন অভিনেতা হিমেশ প্যাটেল।

হিমেশ প্যাটেল

Advertisement

আগেই জানা গিয়েছিল এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ডেডওয়াইলার। দ্য হলিউড রিপোর্টার বলছে- ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা হিমেশ এর আগে কমেডি সিরিজ ‘ইয়েস্টারডে’ ও ‘দ্য ফ্র্যাঞ্চাইজ’ দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন।

সায়েন্স ফিকশন ও থ্রিলার ঘরানার ‘দ্য এক্স ফাইলস’ নব্বই দশকের জনপ্রিয় সিরিজ। অস্কারজয়ী ‘সিনার্স’ এর পরিচালক রায়ান কুগলার এবারের সিরিজের পাইলট পর্বটি লিখবেন ও পরিচালনা করবেন। এক্স ফাইলস রিবুটের প্রযোজক হিসেবে থাকছেন জেনিফার ইয়েল। এক্স ফাইলসের স্রষ্টা ও মূল সিরিজের প্রযোজক ক্রিস কার্টার নতুন সিরিজে যুক্ত থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।

১৯৯৩ সালে ফক্স নেটওয়ার্কে মুক্তি পায় দ্য এক্স ফাইলস। অতিপ্রাকৃতিক, অলৌকিক ও এলিয়েন সংক্রান্ত নানা কেসকে ঘিরে দুই এফবিআই এজেন্ট ডেনা স্কালি ও ফক্স মল্ডারের তদন্ত ও অনুসন্ধান নিয়ে আবর্তিত হয়েছে সিরিজ।

শুরুর পরপরই নব্বই দশকের অন্যতম আইকনিক টিভি সিরিজে পরিণত হয় ‘দ্য এক্স ফাইলস’। বিশ্বের একশোরও বেশি দেশে দেখানো হয়েছে সিরিজটি। ২০০২ সাল পর্যন্ত টানা নয় মৌসুম প্রচারিত হয় সিরিজের। ২০১৬ ও ২০১৮ সালে আসে দশম ও একাদশ মৌসুম।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এক্স ফাইলসের ওপর ভিত্তি করে তৈরি হয় দুটি সিনেমা। ১৯৯৮ সালে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস: ফাইট দ্য ফিউচার’ ও ২০০৮ সালে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস: আই ওয়ান্ট টু বিলিভ’। সিরিজ ও সিনেমায় স্কালি ও মল্ডার চরিত্রে অভিনয় করে জিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুচোভনি বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa