আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসন সংক্রান্ত নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এই আইনের আওতায় যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে টানা দুই বছরের বেশি অবস্থানের প্রমাণ দিতে পারবেন না, তাদের অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানো যাবে। এ জন্য অভিবাসন আদালতের শরণাপন্ন হতে হবে না যুক্তরাষ্ট্রের সরকারকে।

Advertisement
যুক্তরাষ্ট্রের চলমান আইন অনুসারে কেবল সীমান্তে আটক হওয়া অভিবাসী, যারা দুই সপ্তাহের কম সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতো। কিন্তু অন্যত্র আটক হওয়া অভিবাসীদের আদালতে হাজির করা হতো এবং তারা আইনজীবী নিয়োগের অধিকার ভোগ করতেন। নতুন আইনে সে সুবিধা রহিত করা হবে। খবর বিবিসির।

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামের একটি সংগঠন জানিয়েছে, তারা নতুন এ নিয়মটি আদালতে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। নতুন এ অভিবাসন নীতি এমন সময় কার্যকর করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ সীমান্তে আটক কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে অব্যাহত সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২০ সালের নির্বাচনী প্রতিশ্রুতি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি প্রণয়নের পরিকল্পনা করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google