32f07155-e59a-4a6d-b452-bb41a7f0367c
ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : পাঁচ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে । নওগাঁর মহাদেবপুরে একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী ৫ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে, মহাদেবপুর উপজেলার বাগডোব এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন, ঢাকার মিরপুরের নয়ন, দিনাজপুরের আনন্দ সরকার, নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন, চাঁদপুর জেলার শাহাদাত হোসেন এবং মাইক্রবাস চালক ঝালকাঠি জেলার রুবেল হোসেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে উপজেলার বাগডোব এলাকার রূপালী বেকারিতে অভিযান পরিচালনা করছিল এই পাঁচজন। এ সময় তারা বেকারি মালিককে ২ লাখ টাকা জরিমানা করার ভয় দেখান। কিন্তু তাদের আচরণে দোকান মালিকের সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। পরে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.