Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে মিয়ানমারে
আন্তর্জাতিক

অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে মিয়ানমারে

By Shamim Rezaফেব্রুয়ারি 6, 20212 Mins Read

অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে মিয়ানমারে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন জোরদার হচ্ছে। গত সোমবার দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্য দিয়ে নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে। মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনের বাসিন্দারা প্রথম বিক্ষোভ করেন।

ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা গাড়ির হর্ন ও থালাবাসন বাজিয়ে প্রতিবাদ জানান। দেশটির সরকারি হাসপাতালগুলোয় কর্মরত স্বাস্থ্যকর্মীরা সু চির মুক্তি দাবিতে মঙ্গলবার রাত থেকে সেবা দেওয়া বন্ধ করে দেন। খবর দ্য ইরাবতীর

এরপর থেকে একে একে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন যুবদল, সরকারি ও বেসরকারি খাতের বহু কর্মী। শুক্রবার সর্বশেষ আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষকরাও।

লাল রিবন পরে, প্রতিবাদের প্রতীক হাতে নিয়ে শুক্রবার সকালে দেশটির ৯১টি সরকারি হাসপাতাল, ১৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ১২টি সরকারি বিভাগের হাজার হাজার সরকারি কর্মচারী, চিকিৎসক, নার্স, শিক্ষার্থী, অধ্যাপক ও শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের ডা. নান এনওয়েসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফসহ তিন শতাধিক শিক্ষক এই প্রতিবাদে যোগ দেন।

ডা. নান এনওয়ে বলেছেন, ন্যায়বিচার বুঝতে শিক্ষার্থীদের আমরা শিক্ষা দিই। আমরা এই অন্যায়কে মেনে নিতে পারি না। আমাদের অবস্থান রাজনৈতিক নয়। আমরা কেবল ন্যায়বিচারের পক্ষে দাঁড়াচ্ছি।

বড় শহরগুলির অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়েছেন, তারা সামরিক সরকারের অধীনে ক্লাসে অংশ নেবেন না।

বিক্ষোভকারীদের মধ্যে একজন উত্তর শান স্টেটের ৫০০ শয্যাবিশিষ্ট লাশিও জেনারেল হাসপাতালের সার্জন ডা. লিন লেইয়ার। তিনি বলেছেন, এত লোক এই আন্দোলনে যোগ দিচ্ছে দেখে আমি আনন্দিত। আমরা চাই আরও বেশি লোক আমাদের সঙ্গে যোগ দিক। আমি সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছি।

শুক্রবার দেশটির রাজধানী নেপিদোতে পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি; শ্রম, অভিবাসন ও জনসংখ্যা, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কয়েকশ’ বেসামরিক কর্মচারীও আন্দোলনে অংশ নেন।

গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ জয় পায়। কিন্তু সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে।

সোমবার ভোরে এনএলডি নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট ও দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয় দেশটির সেনাবাহিনী। সেইসঙ্গে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এদিকে আন্দোলন দমনে তৎপর হয়েছে সেনাবাহিনী। সু চির ডান হাত হিসেবে পরিচিত এনএলডি নেতা উইন টাইনকে এরই মধ্যে গ্রেপ্তার করে সেনাবাহিনী কঠোর দমন অভিযানের বার্তা দিয়েছে।

অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামা অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। মিয়ানমারের মান্দালয় নগরীতে রাত হাড়ি-পাতিল বাজিয়ে যারা বিক্ষোভ করেছেন তাদের অন্তত ৩০ জনকে গ্রেপ্তার হয়েছে। বিক্ষোভ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক টুইটার, ইন্সটাগ্রামও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa