Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অমিত শাহ বাংলা শিখছেন যে কারণে
আন্তর্জাতিক ওপার বাংলা

অমিত শাহ বাংলা শিখছেন যে কারণে

By Shamim RezaJanuary 2, 20202 Mins Read

অমিত শাহ বাংলা শিখছেন যে কারণে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এবার বাংলা ভাষা শেখা শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য বাংলা বিষয়ে একজন পণ্ডিতকে নিয়োগও দিয়েছেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, অমিত শাহ তাই পশ্চিমবঙ্গ দখলের লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বাংলা শেখা শুরু করেছেন।

অমিত শাহের বাড়ি গুজরাটে। তবে মাতৃভাষা গুজরাটি ছাড়ও বেশ ভালো হিন্দি বলতে পারেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বহু ভাষা ও সংস্কৃতির দেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ভাষা শিখতে আগ্রহী। এবার হিন্দির মতো ভালো বাংলা শেখার আগ্রহ জন্মেছে তার। রীতিমতো বাংলা পত্রিকা পড়ার চেষ্টা করছেন। গত কয়েক দিন ধরে বাংলা কাগজ হিন্দিতে বা ইংরেজিতে তরজমা করে শোনানো হচ্ছে তাকে। তবে তিনি চাচ্ছেন, বাংলা পত্রিকা পড়তে অন্যের নির্ভরতা কমাতে।

কেবলই কি আগ্রহ থেকে বাংলা শেখা শুরু করেছেন অমিত শাহ?

নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গে বক্তব্য দেয়ার প্রস্তুতি নিতেই বাংলা শিখছেন অমিত শাহ। এতে পশ্চিমবঙ্গবাসীর অনেক বেশি আকর্ষণ করবে ও তিনি ভোটারদের মন জয় করতে পারবেন। প্রতিপক্ষ মমতা ব্যানার্জির দেশে নির্বাচনী প্রচারণায় ভাষা যাতে কোনো অন্তরায় না হয়, সেই লক্ষ্যে এখনই বাংলা শেখার প্রতি মনোযোগী হয়েছেন এ বিজেপি সভাপতি।

এনডিটিভি জানিয়েছে, রাজ্য বিধানসভা নির্বাচন হতে আরও এক বছর বাকি। আর এই এক বছর সময়ে বাংলাতে কথা বলার যোগ্যতা অর্জন করবেন অমিত শাহ। অমিত শাহকে বাংলার বাইরের মানুষ বলে মমতা যেন আর কটাক্ষ না করতে পারে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন অমিত শাহ।

আগামী রাজ্য বিধানসভা নির্বাচনী রণনীতি তৈরি করতে কোথাও কোনো কমতি রাখতে চান না এই বিজেপি নেতা। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গের একজন জ্যেষ্ঠ নেতা এনডিটিভিকে জানিয়েছেন ভিন্নকথা। তিনি বলেছেন, অমিত শাহ বাংলা শিখছেন এটি সত্যি। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। অমিত শাহ শুধু বাংলা নয়; তামিল ও চারটি প্রদেশের ভাষা শিখছেন। অমিত শাহ জেলে থাকাকালীন হিন্দি ভাষা শেখেন বলে জানান এই বিজেপি নেতা।

এদিকে অমিত শাহের বাংলা শেখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল বুধবার তিনি বলেন, ‘অমিত শাহ নাম শুনলেই অনেকে তাকে বাঙালি ভেবে ভুল করবেন। অমিত শাহ ভালো হিন্দি জানেন। আর পশ্চিমবঙ্গের লোকও হিন্দি বেশ ভালোই পারে। তাই এক্ষেত্রে অমিত শাহ হিন্দি বললেই আমরা তার বক্তব্য বুঝতে পারব। আমি তো মনে করি পশ্চিমবঙ্গের বাঙালি সংসদ সদস্যদের হিন্দি শেখা উচিত।’

বিজেপি নেতারা যতই ভিন্ন তথ্য দিয়ে বক্তব্য দিক না কেন, অমিত শাহ যে পশ্চিমবঙ্গ দখলের লক্ষ্যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বাংলা শেখা শুরু করেছেন তা ইতিমধ্যে বলা শুরু করেছেন বিশ্লেষকরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa