অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কাপুরের অসম প্রেমের খবর কারো অজানা নয়। দুই বছর আগে লিভ-ইন সম্পর্কের ইতি টানেন তারা। গুঞ্জন উড়ছে, বায়ান্ন বছর বয়সি মালাইকার সঙ্গে বিচ্ছেদ-বেদনা ভুলে অভিনেত্রী সাহিবা বালির প্রেমে ডুব দিয়েছেন এই তারকা।

মূলত, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সাহিবা বালির সঙ্গে দেখা যায় অর্জুন কাপুরকে। এরপর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রবিবার (১৯ জুলাই) ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে গিয়েছিলেন তারা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়; যা এখন রীতিমতো ভাইরাল।
সাহিবা বালির সঙ্গে অর্জুন কাপুরের প্রেম নিয়ে জোর চর্চা চললেও নীরবতা পালন করছেন অর্জুন। তবে গুঞ্জনের মাঝে মুখ খুলেছেন সাহিবা। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। এ ছবির ওপরে লিখেছেন—“সবকিছু বিশ্বাস করবেন না।” এ পোস্টের মাধ্যমে হাওয়ায় ভাসা গুঞ্জন পরিষ্কারভাবে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী।
সাহিবা বালি ইনস্টাগ্রাম স্টোরিতে মাইক্রোব্লগিং সাইট এক্সের (টুইটার) একটি স্ক্রিনশট শেয়ার করেন। স্ক্রিনশটে ভুলবশত সাহিবাকে অভিনেত্রী আনুশকা শর্মা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে রসিকতা করে আবারো তিনি লিখেছেন, “সবকিছু বিশ্বাস করবেন না।” দুটো পোস্টের মাধ্যমে প্রেমের গুঞ্জন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভুল তথ্যের জবাব দিলেন সাহিবা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় এই যুগলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



