Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট চরমে; আপেলের কেজি ১ হাজার নাশপতি দেড় হাজারে!
আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকট চরমে; আপেলের কেজি ১ হাজার নাশপতি দেড় হাজারে!

By জুমবাংলা নিউজ ডেস্কApril 6, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলংকা। দেশটিতে দিনের ১৩ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি, খাদ্য ও ওষুধসহ অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না সরকার।

অর্থনৈতিক সংকট চরমে; আপেলের কেজি ১ হাজার নাশপতি দেড় হাজারে!
ফাইল ছবি
Advertisement

যে কারণে দ্বীপরাষ্ট্রটিতে ফলমূল এবং শাকসবজির দাম এখন আকাশচুম্বী।

প্রতি কেজি আপেল এ মুহূর্তে ১ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। আপেলকেও ছাড়িয়ে গেছে নাশপতি। এর কেজিদর দেড় হাজার রুপিতে গিয়ে ঠেকেছে। খবর এএনআই নিউজের।

দেশটির খাদ্যপণ্য বিক্রেতা ফারুখ বলেন, ৩-৪ মাস আগে আপেল প্রতি কেজি বিক্রি হতো ৫০০ রুপি। এখন তা ১ হাজার রুপি বিক্রি হচ্ছে। আগে প্রতি কেজি নাশপাতি ৭০০ রুপি দরে বিক্রি হতো, এখন প্রতি কেজি দেড় হাজার রুপিতে বিক্রি হচ্ছে।

সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে দেশটির সাধারণ মানুষ।

রাজাপাকসে সরকার সব কিছু চীনের কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ ফারুখের। তিনিসহ দেশটির অনেক বাসিন্দার একই অভিযোগ।

ফারুখ বলেন, শ্রীলংকা সরকার চীনের কাছে সব বিক্রি করেছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। এখন আমাদের কাছে কোনো অর্থ নেই। মানুষের হাতে টাকা নাই। অন্যান্য দেশের কাছ থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে  শ্রীলংকাকে।

সরকারের প্রতি অসন্তোষ এবং ক্ষোভ ঝেড়ে লঙ্কানরা বলছেন, দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন কিন্তু তাদের টাকা দিন দিন ফুরিয়ে আসছে।

রাজা নামের অপর এক খাদ্য বিক্রেতা বলেন, প্রতিদিন দাম বাড়ছে। কিন্তু মানুষের কাছে কোনো নগদ অর্থ নেই। তাই ক্রেতা নেই। যে কারণে ব্যবসায় চরম মন্দা চলছে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে দেশ পরিচালক হিসেবে ভালো নন; তাকে ক্ষমতা ছাড়তে হবে।

এদিকে শ্রীলংকার এই সংকটময় পরিস্থিতিতে দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দেশটির সংসদে এক বক্তৃতায় একটি নতুন নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

প্রেমাদাসা বলেন, গত ২০ বছর ধরে দেশের প্রত্যেক নেতা নির্বাহী রাষ্ট্রপতি ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউই সেটি করেননি।

দেশটির তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার প্রধান গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে সম্প্রতি কয়েকশ মানুষ তার বাসভবনের সামনে বিক্ষোভ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে নিরাপত্তাকর্মী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন।

বিক্ষোভের পর রাজধানী কলম্বোয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়, যা গত শুক্রবার ভোরে তা তুলে নেওয়া হয়।

এরইমধ্যে গত রোববার শ্রীলংকা মন্ত্রিসভার ২৬ মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে সংকট নিরসনে বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতি পুষিয়ে নিতে সাহায্য চাইছে দেশটি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে পরিপত্র জারি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa